Monday, 26 January 2015

প্রশ্নঃ ১ম বিশ্বযুদ্বে উসমানীয়দের অক্ষ শক্তির পক্ষে দল যোগ দেওয়ার কারণ ও ফলাফল সম্পর্কে লিখ।


প্রথম বিশ্বযুদ্ধ (অপর নাম - প্রথম মহাযুদ্ধ) ১৯১৪ থেকে ১৯১৮ সালের মধ্যে সংঘটিত হয় এবং তখন পর্যন্ত এটিই ছিল পৃথিবীর সর্ববৃহৎ যুদ্ধ।১৯১৪ সালের ২৮ জুন বসনিয়ার রাজধানী সারায়েভো শহরে অস্ট্রিয়ার যুবরাজ আর্কডিউক ফ্রানৎস ফার্ডিনান্ড এক সার্বিয়াবাসীর গুলিতে নিহত... হন। অস্ট্রিয়া এ হত্যাকাণ্ডের জন্য সার্বিয়াকে দায়ী করে এবং ওই বছরের ২৮ জুন সার্বিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। এ যুদ্ধে দুদেশের বন্ধু রাষ্ট্রগুলো ধীরে ধীরে জড়িয়ে পড়ে। এভাবে প্রথম বিশ্বযুদ্ধের (১৯১৪-১৯১৮) সূচনা হয়। তবে অস্ট্রিয়ার যুবরাজ হত্যাকাণ্ডই প্রথম বিশ্বযুদ্ধের একমাত্র কারণ ছিল না। উনিশ শতকে শিল্পে বিপ্লবের কারণে সহজে কাঁচামাল সংগ্রহ এবং তৈরি পণ্য বিক্রির জন্য উপনিবেশ স্থাপনে প্রতিযোগিতা এবং আগের দ্বন্দ্ব-সংঘাত ইত্যাদিও প্রথম বিশ্ব যুদ্ধের কারণ। প্রথম বিশ্বযুদ্ধে একপক্ষে ছিল অস্ট্রিয়া, জার্মানি, হাঙ্গেরি,তুরস্ক ও বুলগেরিয়া। যাদের বলা হতো কেন্দ্রীয় বা অক্ষ শক্তি। আর অপরপক্ষে ছিল সার্বিয়া, রাশিয়া, ব্রিটেনে, ফ্রান্স, জাপান, ইতালি ও আমেরিকা। যাদের বলা হতো মিত্রশক্তি।
তুরস্কের অক্ষ শক্তির পক্ষে যোগ দেওয়ার কারণসমূহ
১৯১৪ সালে যখন প্রথম বিশ্বযুদ্ব সঙ্ঘটিত হয় তখন তুরস্ক প্রথমে নিরপেক্ষ থাকার ব্যাপারে মনোভাবে ব্যক্ত করতে থাকে। কিন্তু কালক্রমে তারা অক্ষ শক্তির দল নেয়। এর পিছনে বেশ কিছু ধরনের কারণ ছিল যা সম্পর্কে নিম্নে আলোচনা করা হলঃ
১. মিসর পুনরুদ্বার
১৮৮২ সালে খোদিভ তৌফিকের শাসনামলে উদাভী বিদ্রোহ সঙ্ঘটিত হলে পরে তৌফিক বিদেশী শক্তির সাহায্য প্রার্থনা করে আর ব্রিটিশ সরকার তাদেরকে সহায়তা করে আর এমনিভাবে উসমানীয় সম্রাজ্য হতে মিসর বিচ্যুত হয় আর মিসর তখন হতে ইংলান্ডের একটি ঔপনিবেশিক রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পায়। আর তখন হতে উসমানীয়রা ব্রিটিশ বিদ্বেষী হয়ে উঠে এবং মিসরকে পুনরুদ্বারের ব্যাপারে সচেষ্ট হয়ে উঠে।
২. তিউনিস ও আলজিয়ার্স পুনরুদ্বার
যখন ব্রিটিশরা মিসরসহ অন্যান্য অঞ্চল দখল করতে থাকে তখন থেকেই ফ্রান্স আফ্রিকার দেশসমহূ দখল করার ব্যাপারে আগ্রহী হয়ে উঠে। তাই তখন হতে আফ্রিকার বেশ কিছু অঞ্চল তারা দখল করতে থাকে। আর এই কারণে ১৮৩০ সালে প্রথমে তারা আলজিরিয়া দখল করে নেয় একবারে বিনা বাধায় উসমানীয়দের দূর্বলতার জন্য। এরপরে ১৮৮২ সালের তিউনিস সেখানকার শাসকদের সাথে সমঝোতার মাধ্যমেও তিউনিসিয়া দখল করে নেয়। এখানে ব্রিটেন,ইতালী সকলেই নিশ্চুপ থাকে। এতে করে ফরাসী সরকারের প্রতি উসমানীয়রা ক্ষুব্দ্ব হতে থাকে আর তা পুনরুদ্বারের ব্যাপারে বদ্ব পরিকর হয়।
৩. ত্রিপোলী পুনরুদ্বার
একইভাবে লিবিয়াতে অবস্থিত ত্রিপোলীতে ইউরোপীয় আরেক পরাশক্তি ইতালি অনেক যাবৎ নিজেদের কোন উপনিবেশ না থাকার জন্য হীনমন্যতায় ভুগছিল। আর তারাই পরবর্তীতে উসমানীয়দের কাছে থেকে ত্রিপোলী ছিনিয়ে নেয়।১ম বিশ্বযুদ্ব সঙ্ঘটিত হওয়ার ঠিক এক বছর আগে ইতালি তাদের সার্বভৌমত্বকে প্রতিষ্ঠা করতে যায়। আর তুরস্ক এতে করে নিজেদের দূর্বল হিসেবে মনে করে নতুন মিত্রের সন্ধানে নেমে পড়ে।
৪. ইয়ং তুর্ক ফ্রন্টের অবদান
নব্য তুর্কদের আন্দোলনের ফলে এক নতুন চিন্তাধারার উন্মেষ তুর্কী রাজনীতির মধ্যে সংযুক্ত হতে থাকে। তারা নতুন করে তুরস্ককে সাজাতে শুরু করে। তারা যখন দেখল যে, সমগ্র ইউরোপ মিলে তুরস্কের বিভিন্ন স্থান দখল করে নিয়ে যাচ্ছে তখন থেকেই তাদের মধ্যে একধরনের ইউরোপীয় নেতিবাচক মনোভাবের বিকাশ সাধিত হয়েছিল। আর এই কারণেই জার্মানকে  বন্ধু হিসেবে মনে করে সমুখের দিকে অগ্রসর হতে থাকে।
৫. পরাশক্তি হিসেবে আবির্ভূত
একসময়ে উসমানীয়রা ছিল পৃথিবীর সর্বাধিক দুর্ধর্ষ জাতি যাদের নাম শোনামাত্র সকলের অন্তর একেবারেই কেপে উঠত। আর সেই পরাশক্তি হিসেবে খ্যাত উসমানীয়রা এতটাই দূর্বল হতে থাকে যে, তারা নিজেদের দেশের অভ্যন্তরের বিদ্রোহ ঠেকাতে একেবারেই দূর্বল হয়ে পড়ে। আর এতে করে উসমানীয়দের শক্তি বৃদ্বি করার জন্য আর এই পৃথিবীতে তাদের দাপট পুনরায় প্রতিষ্ঠার জন্য তারা আবার ক্ষমতাধর হওয়ার জন্য জার্মান পক্ষের অবলম্বণ করার ব্যাপারে বেশী আগ্রহী ছিল। তাই তারা অক্ষ পক্ষে যোগদান করেছিল।
৬. বলকান রক্ষা
বলকান রাষ্ট্র হতে পর্যায়ক্রমে রুমানিয়া,বুলগেরিয়া,সার্বিয়া,আলবেনিয়া,মেসিডোনিয়া,বসনিয়া,ক্রোয়েশিয়া এভাবে করে অসংখ্য রাষ্ট্রের জন্ম হতে থাকে। আর প্রত্যেকের মধ্যে নতুনভাবে জাতীয়তাবাদ মনোভাবের বিকাশ ঘটতে থাকে আর এতে করেই উসমানীয় সম্রাজ্যে নতুন করে ফাটল দেখা দেয় আর এতে করে উসমানীয়রা চিন্তা করল যে নিজেদের অস্তিত্ব রক্ষার খাতিরে অক্ষ পক্ষের পক্ষে যোগদান ছাড়া আর অন্য কোন উপায় থাকতে পারে না। আর বলকান রাজ্যের অধিবাসীরাই অস্ট্রিয়ার প্রিন্সকে হত্যা করেছিল তাই অস্ট্রিয়া যখন বলকানদের উপর হামলা চালালো তখন তুরস্ক তাদের হারনো পূর্বের অসংখ্য স্থানকে ফিরে পাওয়ার লক্ষ্যে বলকানবাসীর বিপক্ষে যুদ্ব ঘোষণা করে।
৭. রাশিয়াকে প্রতিহত
রাশিয়ার সাথে তুরস্কের সেই ক্রিমিয়ার যুদ্বের সময় হতেই সীমান্ত সমস্যা চলে আসছিল। সীমান্তে প্রায় সময়ে রাশিয়ার সাথে তুরস্ক বাহিনীর সমস্যা লেগেই থাকত। এর পাশাপাশি ককেশাশের সীমান্তে তারপর কাস্পিয়ান ও কৃষ্ণ সাগরের জাহাজের অবস্থানকে কেন্দ্রে করে সর্বদা এদের মধ্যকার দ্বন্দ্ব লেগেই থাকত। আর রাশিয়াকে প্রতিহত করা দরকার ছিল বলে তখন জার্মানির পক্ষে তুরস্ক অবস্থান গ্রহণ করেছিল।
৮. সেনাবাহিনীকে বিশেষ প্রশিক্ষণ দান
উসমানীয় সেনাবাহিনী আগের মত সেই গাজী এবং জেনেরিস বাহিনীর মত এতটা শক্তিশালী ছিল না আর। একদিকে ইউরোপে রেনেসাঁ বিপ্লবের কারণে ইউরোপিয়ানরা আধুনিক সরঞ্জামের ব্যবহার শুরু করে। তারা সকল দিক হতে উন্নত হতে থাকে। বিমানের ব্যবহার কেবল তখন তারা মাত্র শুরু করে। আর অন্যদিকে স্থল ও জলপথে আগে থেকেই তারা ছিল অত্যন্ত উন্নত। কিন্তু সেইদিক হতে তুরস্ক সকল দিক হতে একবারেই পশ্চাতগামীতার মধ্যে ছিল। তাই তারা জার্মানির সাথে সঙ্ঘবদ্বভাবে নতুন করে নিজেদেরকে শক্তিশালী করার ব্যাপারে সিদ্বান্ত গ্রহণ করে।
৯. বিদেশী চাপ হতে মুক্তি
উসমানীয় খিলাফতের কাঠামো যখন দূর্বল হতে চলছিল তখন থেকেই তাদের উপর তাদের পূর্বের স্থানসমূহকে দখল করে রাখা দেশ তথা ফ্রান্স, ইংল্যাণ্ড, রাশিয়া তাদের উপর বিভিন্নভাবে অর্থনৈতিক ও বাণিজ্যিক চাপ প্রদান করত আর এতে করত আবার তার পাশাপাশি সামরিক হুমকির মাধ্যমে যেকোন দাবী আদায় করত এবং লাগামহীনভাবে অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করতে থাকে। এমতাবস্থায় তুরস্ক সরকার জার্মানির সাথে সংঘবদ্ব হয়ে তাদর বিরুদ্বে যুদ্ব করার ব্যাপারে পরিকল্পণা গ্রহণ করে।
১০. উপসাগরীয় অঞ্চলকে ব্রিটিশমুক্ত রাখা
উসমানীয় শাসনামলে উপসাগরীয় অঞ্চলসমূহ অর্থাৎ বাহরাইন, ওমান, আরব আমিরাতের অধিকাংশ জায়গা ব্রিটিশ আশ্রিত অংশ হিসেবে পরিগণিত হত আর এমনিভাবে উসমানীয় খিলাফতের অংশের সাথে ব্রিটিশের ঘাটিকে উসমানীয়রা সুনজরে দেখতে পারে নাই। যার ফলে তুরস্ক ব্রিটেনের বিরুদ্বে যুদ্ব্বে অবতীর্ণ হন।
ফলাফল
প্রথম বিশ্বযুদ্ব ১৯১৮ সালে সমাপ্ত হয়। এই যুদ্বে মিত্রপক্ষ যুদ্বে জয় লাভ করে। আর অক্ষপক্ষ শোচনীয়ভাবে পরাজয় বরণ করেছিল। আর এর দ্বারা তুরস্ক বিশেষভাবে ক্ষতিগ্রস্থ হতে থাকে। তুরস্কের সার্বভৌমত্ব নিয়ে প্রশ্ন উঠে। আর এমনিভাবে উসমানীয়দের শাসন ব্যবস্থাকে বিলুপ্ত করে দিয়েছিল এই প্রথম যুদ্বের ফলাফল হিসেবে। এই যুদ্বের ফলাফল সম্পর্কে নিম্নে আলোচনা করা হলঃ
১. অসংখ্য সৈন্যের হতাহত
এই যুদ্বে তুরস্ক বাহিনী অংশগ্রহণ করার জন্য বহু সৈন্য মারা যান। আর এতে করে তুরক্সের সামরিক কাঠামো একেবারেই নড়বড়ে হয়ে যায়।
২. অর্থনৈতিক অস্থিরতা
তুরস্কের এই যদ্বে পরাজায়ের মাধ্যমে সামরিক ক্ষতির সম্মুখীন পাশাপাশি অর্থনৈতিক এক বিপর্যয়ের মধ্যে তারা প্রবেশ করেত থাকে। দিন দি ন বেকারত্বের হার বাড়তে থাকে আর বিদেশীদের হাতে সকল মূল মূল ব্যবসা বাণিজ্য তাদের হাতে চলে যায়।
৩. আরব জাতীয়বাদের বিকাশ
যখন উসমানীয়রা সমগ্র মিত্র শক্তির বিরুদ্বে প্রাণ পণ চেষ্টার মাধ্যমে যুদ্বে জয় লাভ করার জন্য চেষ্টা করছিল তখন উসমানীয় সম্রজ্যের অধীনে অবস্থিত আরব দেশসমূহে নতুন করে আরব জাতীয়তাবাদকে নিজেদের স্বকীয়তার জন্য আরব বলে পরিচয় দিতে প্রকশ করতে থকে আর এর ধারাবাহিকতায় সৌদি আরব, কুয়েত, ইউ এ ই, ইয়ামান, ওমান, মিসরও, জদার্নসহ আরও নানা দেশের মধ্যে ইহা ছড়িয়ে পড়তে থাকে।
৪. তুরস্ক জাতীয়তাবাদের সাফল্য
এই যুদ্বে উসমানীয়দের পতনের জন্য তুরস্কের জাতীয়তাবাদের বিশ্বাসী লোকেরা বিশেষভাবে সুগোগ সুবিধা লাভ করেত থাকে। তারা সর্বদা বিষয়টি আশা করত যে, যেকোনভাবে উসমানীয়দের যাতে করে পতন ঘটে আর নতুন করে তারা দেশকে গড়বে। আর স্বপ্নে তাই বাস্তবায়ন হয় আর তুরস্কের জাতীয়তাবোধে বিশ্বাসী যুবক অনেক গর্বের সাথে ছবি উঠালেন।
৫. ইরাক সিরিয়া শত্রুপক্ষের হাতে চলে যাওয়া
যখন ১ম বিশ্ব যুদ্ব শুরু হয় তখন হতেই অত্যন্ত সুকৌশলে ব্রিটেনের লোভ ছিল ইরাক ও সিরিয়ার প্রতি। তারা অত্যন্ত সুকৌশলে কয়েকবার কয়েকটি অভিযান প্রেরণ করে তাদের কর্তৃত্ব স্থাপনে তারা সফল হয় আর পৃথিবীর ইতিহাসে এই প্রথম এভাবে করে অপমানজনক উপায়ে মুসলিমগণ নিজেদের গুরুত্বপূর্ণ স্থান হারাতে বসে।
৬. জেরুজালেমের কর্তৃত্ব হারানো
প্রায় হাজার বছর ধরে ক্রুসেড যুদ্ব সংঘটিত হতে থাকে। আর খৃষ্টানরা কোনভাবেই যুদ্বের পূর্বে কখনো এতটা সাফল্যের সাথে জেরুজালেম জয় করতে পারে নাই। যেদিন তারা জেরুজালেম জয় করে সেদিন সেই সেনা অফিসার এই কথা বলেছিল যে, আজ জেরুজালেম জয়ের মধ্য দিয়ে ক্রুসেডের অবসান ঘটল।
৭. ইসরাইল রাষ্ট্রের প্রতিষ্ঠা
যখন হতে সিরিয়া দখল করল তখন হতে ইয়াহূদীরা নতুন করে একটি পৃথক রাষ্ট্র গঠনের স্বপ্ন দেখা শুরু করে যা তাদের তীর্থ স্থান নামে পরিচিত। যদিও তাদের পৃথক রাষ্ট্র গঠন করার স্বপ্ন ছিল অনেক পুরাতন। এরপরেও যখন জেরুজালেম ব্রিটিশ অধিগ্রহণ করেন তখন থেকে ইয়াহূদীরা নতুন রাষ্ট্রের কথা চিন্তা ভাবনা শুরু করে এবং সেখানে তারা অনেকেই আরবদের কাছে থেকে চড়া দামে জমি ক্রয় করে জীবন যাপন শুরু করে। ১৯১৯ সালে তৎকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী বেলফোরের নতুন ঘোষণার মাধ্যমে ইসরাইল রাষ্ট্রের স্বীকৃত পাওয়া যায়।
৮. অহরহ আরব রাষ্ট্রের জন্ম
যেহেতু উসমানীয়গণ যুদ্বে পরাজয় করতে থাকে আর ব্রিটিশরা আগে থেকেই আরবদেশে বিভিন্ন লোকদের মাঝে তুরস্ক বিরোধী মনোভাবে তুলে ধরতে থাকে। লরেন্স অব আরাবিয়া এই ব্যাপারে বিশেষ ভূমিকা পালন করেছিলেন। আর এমনি ভাবে আরবের পূর্বের সেই গোত্রভিত্তিক শাসন ব্যবস্থা পুনরায় ফিরে আসে। আর এমনিভাবে সৌদি আরব, কুয়েত, ইরাক, কাতার, সংযুক্ত আরব আমিরাত, কাতার, বাহরাইন, ইয়ামান, জদার্ন, সিরিয়া অসংখ্য নেতার মাধ্যমে বিভাজন সৃষ্টি হয় পারস্পারিক সম্পর্কের দিক দিয়ে।
৯. উসমানীয়দের পতন
এই যদ্বু এ উসমানীয়রা জার্মান পক্ষ নেওয়ার ফলে তাদের পতন অনীবার্য হয়ে পড়ে। তাই প্রথম বিশ্বযুদ্ব শেষ হওয়ার ৭-৮ বছরের মধ্যেই সমগ্র উসমানীয়দের ছয়শ বছরের ইতিহাসের সমাপ্তি ঘটেছিল।
১০. গণতন্ত্র ও কামাল আতাতুর্কের উত্থান
আর যুদ্বের পরিপ্রেক্ষিতে যেহেতু সকলের মধ্যে উসমানীয়দের ব্যাপারে একটি নেতিবাচক মনোভাব কাজ করছিল তাই তখন হতেই কামাল আতাতুর্ক এই দেশকে পশ্চিমাদের সাজানো পরিকল্পনা অনুযায়ী সকলের মাঝে আধুনিক গণতন্ত্র চালু করে যান যদিও এর সুফল তিনি নিজে খুব বেশী দিন ভোগ করতে পারেন নাই।

প্রশ্নঃ কারবালার যুদ্বের কারণ, মর্মান্তিক ঘটনা ও ফলাফল নিয়ে আলোচনা কর।


ভূমিকা
কারবালার ইতিহাস একটি মুসলিমগণের জন্য মর্মান্তিক ইতিহাস। যে যুদ্বে মুসলিমগণ তাদের একজন শ্রেষ্ঠ তথা হুসায়ন(রাঃ)কে হারান।এই যদ্বু তৎকালীন নিষ্ঠুর শাসক ইয়াজীদ ও মুহাম্মদ(সাঃ) এর দৌহিত্র হুসায়ন(রাঃ) এর সাথে সংঘটিত হয়। এই যুদ্ব বিভিন্ন কারণে সঙ্ঘটিত হয় যে সম্পর্কে নিম্নে আলোচনা... করা হলঃ
কারণ
ইয়াজিদের মনোনয়ন
মুআবিয়া(রাঃ) ৬৭৬ খ্রীষ্টাব্দে বসরার শাসনকর্তা হযরত মুগিরার প্ররোচনায় তিনি তার জ্যৈষ্ট পুত্র ইয়াজিদকে তার উত্তরাধিকারী মনোনীত করে ইসলামের ইতিহাসে এক নব অশুভ অধ্যায়ের শুরু হয়।  হযরত মুআবিয়া (রাঃ)-এর পুত্র ইয়াজিদ ছিল নিষ্ঠুর, বিশ্বাসঘাতক, অধার্মিক ও মদ্যপায়ী।তাঁর ব্যাপারে অনেকেই মদ পান করা, বানর নিয়ে খেলা করা, ফাহেশা কাজ করা এবং আরও বিভিন্ন ধরনের পাপ কাজের অভিযোগ আনায়ন করে থাকে। হযরত মুয়াবিয়ার সম্মানার্থে অনেকেই বলেন তিনি যখন তার পুত্রকে উত্তরাধিকারী নিযুক্ত করেন, তখন ইয়াজিদ নাকি এমন দুরাচারী ছিল না। মুয়াবিয়া মৃত্যুর পরই নাকি সে এমন হয়েছে।
আব্দুল্লাহ ইবন যুবায়র(রাঃ) এর প্ররোচনা
এই পাপাচারী ইয়াজিদ-এর খলিফা হিসাবে মনোনয়ন অন্যরা মেনে নিলেও, ইসলামের ব্যত্যয় মহানবীর দৌহিত্র ইমাম হুসাইন মেনে নিলেন না। হুসাইনের এই ন্যায্য দাবীকে আবদুল্লাহ-ইবনে যুবাইর(রাঃ), আবদুল্লাহ-ইবনে ওমর(রাঃ), আবদুর রহমান-ইবনে আবু বকর(রাঃ) সমর্থন করেন। অবশ্য কিছুদিন পর শেষোক্ত দুজন ইয়াজিদের প্রলোভনে পড়ে তার বশ্যতা স্বীকার করে নেন। ইয়াজিদের অত্যাচার সহ্য করতে না পেরে হুসাইন এবং আবদুল্লাহ-ইবনে যুবাইর মক্কায় চলে যান। ৬৮০ খ্রিষ্টাব্দে আবদুল্লাহ ইবনুল জুবায়ের মক্কার উদ্দেশ্যে মদিনা ত্যাগ করেন। ইয়াজিদের বিপক্ষে হুসাইনের অবস্থানের কথা শুনে কুফার জনগণ হুসাইনের কাছে তাদের সমর্থন নেয়ার জন্য আবেদন জানায়।এদিকে আবদুল্লাহ ইবন যুবায়র(রাঃ) মক্কায় থেকে গেলেন এখানে যাতে করে কোন ধরনের অরাজকতা সৃষ্টি না হয়। আর তিনি হুসাইন(রাঃ)কে ইয়াজীদের বিরুদ্বে প্রতিবাদ করার ব্যাপারে আগ্রহী করে তুললেন।
কূফাবাসীর আকুণ্ঠ সমর্থন
৬০ হিজরিতে ইরাক বাসীদের নিকট সংবাদ পৌঁছল যে, হুসাইন (রা:) ইয়াজিদ বিন মুয়াবিয়া হাতে বায়আত করেন নি। তারা তাঁর নিকট চিঠি-পত্র পাঠিয়ে জানিয়ে দিল যে ইরাক বাসীরা তাঁর হাতে খিলাফতের বায়আত করতে আগ্রহী। ইয়াজিদকে তারা সমর্থন করেন না বলেও সাফ জানিয়ে দিল। চিঠির পর চিঠি আসতে লাগল।তখন নুমান ইবন বশীর ছিল কূফার গভর্নর।কেউ তার পিছনে জুমা ও ঈদের সালাত আদায় করতে চাইলো না। এভাবে পাঁচ শতাধিক চিঠি হুসাইন (রা:)এর কাছে এসে জমা হল।ইয়াজিদ ইসলামী শাসন ব্যবস্থার ব্যত্যয় ঘটানোয় ইমাম হুসাইনের মত মুমীন ব্যক্তির পক্ষে সেটা মেনে নেয়া কোনভাবেই সম্ভব ছিল না। খিলাফত ব্যবস্থার পুনরুজ্জীবনই ছিল ইমাম হুসাইনের (রা.) সংগ্রামের মূল লক্ষ্য। মুসলিম জাহানের বিপুল মানুষের সমর্থনও ছিল তার পক্ষে। উপরন্তু কুফাবাসীগন ইয়াজিদের অপশাসনের হাত থেকে বাচার জন্যে বারংবার ইমাম হুসাইন-এর সাহায্য প্রার্থনা করতে থাকলে তিনি তাতে সাড়া দেন। তিনি কূফা যাওয়ার সিদ্ধান্ত নেন।
প্রত্যক্ষ কারণ
এর আগে হুসাইন তার চাচাত ভাই মুসলিম বিন আকিলকে এর সত্যতা যাচাইয়ের জন্য পাঠান। মুসলিম কুফায় গিয়ে পৌঁছলেন। গিয়ে দেখলেন,আসলেই লোকেরা হুসাইনকে চাচ্ছে। লোকেরা মুসলিমের হাতেই হুসাইনের পক্ষে বয়াত নেওয়া শুরু করল। হানী বিন উরওয়ার ঘরে বায়আত সম্পন্ন হল।এই সময়ে জানা যায় যে, প্রায় ১৮ হাজার লোক হানী ইবন উরওয়ার ঘরে বায়আত গ্রহণ করেছিলেন।
এই সময়ে নুমান ইবন বশীর এই ব্যাপারে কোন ধরনের পদক্ষেপ গ্রহণ করে নাই। তিনি এদেরকে শান্তিপূর্ণ উপায়ে এই অবস্থা হতে মুক্তি হওয়ার নির্দেশ প্রদান করলেন। কিন্তু এতে করে কতিপয় ব্যক্তি ক্ষুব্দ্ব হয়ে তার বিরুদ্বে ইয়াজিদের কাছে প্রেরণ করল আর ইয়াজিদ তখন নুমানকে এই পদ হতে অপসারিত করল আর সিরিয়াতে ইয়াজিদের নিকট এই খবর পৌঁছা মাত্র বসরার গভর্ণর উবাইদুল্লাহ বিন যিয়াদকে পরিস্থিতি মোকাবেলা করার জন্য পাঠালো। ইয়াজিদ উবাইদুল্লাহ বিন যিয়াদকে আদেশ দিলো যে, তিনি যেন কুফা বাসীকে তার বিরুদ্ধে হুসাইনের সাথে যোগ দিয়ে বিদ্রোহ করতে নিষেধ করেন। সে হুসাইনকে হত্যা করার আদেশ দেন নি।
উবাইদুল্লাহ কুফায় গিয়ে পৌঁছলেন। তিনি বিষয়টি তদন্ত করতে লাগলেন এবং মানুষকে জিজ্ঞেস করতে শুরু করলেন। পরিশেষে তিনি নিশ্চিত হলেন যে, হানী বিন উরওয়ার ঘরে হুসাইনের পক্ষে বায়আত নেওয়া হচ্ছে।
 অতঃপর মুসলিম বিন আকীল চার হাজার সমর্থক নিয়ে অগ্রসর হয়ে দ্বিপ্রহরের সময় উবাইদুল্লাহ বিন জিয়াদের প্রাসাদ ঘেরাও করলেন। এ সময় উবাইদুল্লাহ বিন যিয়াদ দাঁড়িয়ে এক ভাষণ দিলেন। তাতে তিনি ইয়াজিদের সেনা বাহিনীর ভয় দেখালেন। তিনি এমন ভীতি প্রদর্শন করলেন যে, লোকেরা ইয়াজিদের ধরপাকড় এবং শাস্তির ভয়ে আস্তে আস্তে পলায়ন করতে শুরু করল। কুফা বাসীদের চার হাজার লোক পালাতে পালাতে এক পর্যায়ে মুসলিম বিন আকীলের সাথে মাত্র ত্রিশ জন লোক অবশিষ্ট রইল। সূর্য অস্ত যাওয়ার পর মুসলিম বিন আকীল দেখলেন, হুসাইন প্রেমিক আল্লাহর একজন বান্দাও তার সাথে অবশিষ্ট নেই।এরপরে তারাও পলায়ন করল।এক বৃদ্বার ঘরে আশ্রয় গ্রহণ করলেন। আর তখন একটি ঘোষণা সারা কুফা নগরীতে ঈশার সালাতের পরে ইবন যিয়াদ ঘোষণা করল যে, যে ইবন আঁকিলকে আশ্রয় দিবে তাকে হত্যা করা হোক আর যে তাকে ধরিয়ে দিবে তাকে পুরষ্কার দেওয়া হবে।আর এতে করে সেই বৃদ্বা তার পুত্রেদের হত্যার কথা স্মরণ করল আর এই ভয়ে আকীলকে ধরিয়ে দেওয়া হয়। এবার তাকে গ্রেপ্তার করা হল।মুসলিম ইবন আশআস তাকে যেয়ে গ্রেফতার করল।  উবাইদুল্লাহ বিন যিয়াদ তাকে হত্যার আদেশ দিলেন। এরপরে হানীকেও হত্যার নির্দেশ প্রদান করলো। মুসলিম বিন আকীল উবাইদুল্লাহএর নিকট আবেদন করলেন, তাকে যেন হুসাইনের নিকট একটি চিঠি পাঠানোর অনুমতি দেয়া হয়। এতে উবাইদুল্লাহ রাজী হলেন। চিঠির সংক্ষিপ্ত বক্তব্য ছিল এ রকম:
“হুসাইন! পরিবার-পরিজন নিয়ে ফেরত যাও। কুফা বাসীদের ধোঁকায় পড়ো না। কেননা তারা তোমার সাথে মিথ্যা বলেছে। আমার সাথেও তারা সত্য বলেনি। আমার দেয়া এই তথ্য মিথ্যা নয়।”
কারবালার ঘটনা
হুসাইন সিদ্ধান্ত নেন যে তিনি তার পরিবারসহ কুফায় যাবেন। সমর্থনের অভাবের বিষয়ে তার এসময় জানা ছিল না। অতঃপর যুল হজ্জ মাসের ৯ তারিখ আরাফা দিবসে উবাইদুল্লাহ মুসলিমকে হত্যার আদেশ প্রদান করেন। এখানে বিশেষভাবে স্মরণ রাখা দরকার যে, মুসলিম ইতিপূর্বে কুফা বাসীদের ওয়াদার উপর ভিত্তি করে হুসাইনকে আগমনের জন্য চিঠি পাঠিয়েছিলেন। সেই চিঠির উপর ভিত্তি করে যুলহাজ্জ মাসের ৮ তারিখে হুসাইন (রা:) মক্কা থেকে কুফার উদ্দেশ্যে রওয়ানা দিয়েছিলেন। অনেক সাহাবী তাঁকে বের হতে নিষেধ করেছিলেন। তাদের মধ্যে আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে উমর, আব্দুল্লাহ ইবনে যুবাইর, আব্দুল্লাহ বিন আমর এবং তাঁর ভাই মুহাম্মাদ ইবনুল হানাফীয়ার নাম বিশেষভাবে উল্লেখযোগ্য।
ইবনে উমার (রাঃ) হুসাইনকে লক্ষ্য করে বলেন: হুসাইন! আমি তোমাকে একটি হাদীছ শুনাবো। জিবরীল (আঃ) আগমন করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে দুনিয়া এবং আখিরাত- এ দুটি থেকে যে কোন একটি গ্রহণ করার স্বাধীনতা দিয়েছিলেন। তিনি দুনিয়া বাদ দিয়ে আখিরাতকে বেছে নিয়েছেন। আর তুমি তাঁর অংশ। আল্লাহর শপথ! তোমাদের কেউ কখনই দুনিয়ার সম্পদ লাভে সক্ষম হবেন না। তোমাদের ভালর জন্যই আল্লাহ তোমাদেরকে দুনিয়ার ভোগ-বিলাস থেকে ফিরিয়ে রেখেছেন। হুসাইন তাঁর প্রস্তাব প্রত্যাখ্যান করলেন এবং যাত্রা বিরতি করতে অস্বীকার করলেন। অতঃপর ইবনে উমর (রাঃ) হুসাইনের সাথে আলিঙ্গন করে বিদায় দিলেন এবং ক্রন্দন করলেন।
সুফীয়ান ছাওরী ইবনে আব্বাস (রা:) থেকে সহীহ সূত্রে বর্ণনা করেন যে, ইবনে আব্বাস (রা:) হুসাইনকে বলেছেন: মানুষের দোষারোপের ভয় না থাকলে আমি তোমার ঘাড়ে ধরে বিরত রাখতাম।
বের হওয়ার সময় আব্দুল্লাহ ইবনে যুবাইর (রা:) হুসাইনকে বলেছেন: হোসাইন! কোথায় যাও? এমন লোকদের কাছে, যারা তোমার পিতাকে হত্যা করেছে এবং তোমার ভাইকে আঘাত করেছে?
আব্দুল্লাহ ইবনে আমর (রা:) বলেছেন: হুসাইন তাঁর জন্য নির্ধারিত ফয়সালার দিকে দ্রুত অগ্রসর হচ্ছেন। আল্লাহর শপথ! তাঁর বের হওয়ার সময় আমি যদি উপস্থিত থাকতাম, তাহলে কখনই তাকে যেতে দিতাম না। তবে বল প্রয়োগ করে আমাকে পরাজিত করলে সে কথা ভিন্ন। (ইয়াহ্-ইয়া ইবনে মাঈন সহীস সূত্রে বর্ণনা করেছেন)
যাত্রা পথে হুসাইনের কাছে মুসলিমের সেই চিঠি এসে পৌঁছল।সালাবিয়া নামক স্থানে এই চিঠিটি তিনি গ্রহণ করলেন। এছাড়া তিনি যাবালা নামক স্থানে পৌছলেন তখন তার দুধভ্রাতা আব্দল্লাহ ইবন বাকতারের মৃত্যুর সংবাদ পেলেন যাকে হুসায়ন(রাঃ) একটি চিঠি দিয়ে প্রেরণ করেছিলেন। আর তাকেও উবায়দুল্লাহ বিল্ডিং এর ছাদ হতে ফেলে দেন। এ স্থানে পৌঁছে গিয়ে এই ব্যাপারে অবগত হলেন যে,  চিঠির বিষয় অবগত হয়ে তিনি কুফার পথ পরিহার করে ইয়াজিদের কাছে যাওয়ার জন্য সিরিয়ার পথে অগ্রসর হতে থাকলেন।
ইবন যিয়াদ বাহিনীর অবরোধ
পথিমধ্যে ইয়াজিদের সৈন্যরা আমর বিন সাদ, সীমার বিন যুল জাওশান এবং হুসাইন বিন তামীমের নেতৃত্বে কারবালার প্রান্তরে হুসাইনের গতিরোধ করল।জানা যায় যে, আমর ইবন সাদ প্রায় চার হাজার সৈন্য বাহিনী নিয়ে উপস্থিত হয় হুসাইন(রাঃ)কে মোকাবিলার জন্য। হুসাইন সেখানে অবতরণ করে আল্লাহর দোহাই দিয়ে এবং ইসলামের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনটি প্রস্তাবের যে কোন একটি প্রস্তাব মেনে নেওয়ার আহবান জানালেন।
   ১. হুসাইন বিন আলী (রা:) এবং রাসূলের দৌহিত্রকে ইয়াজিদের দরবারে যেতে দেয়া হোক। তিনি সেখানে গিয়ে ইয়াজিদের হাতে বয়াত গ্রহণ করবেন। কেননা তিনি জানতেন যে, ইয়াজিদ তাঁকে হত্যা করতে চান না।
   ২. অথবা তাঁকে মদিনায় ফেরত যেতে দেয়া হোক।
   ৩. অথবা তাঁকে কোন ইসলামী অঞ্চলের সীমান্তের দিকে চলে যেতে দেয়া হোক। সেখানে তিনি মৃত্যু পর্যন্ত বসবাস করবেন এবং রাজ্যের সীমানা পাহারা দেয়ার কাজে আত্ম নিয়োগ করবেন। (ইবনে জারীর হাসান সনদে বর্ণনা করেছেন)
ইয়াজিদের সৈন্যরা কোন প্রস্তাবই মানতে রাজী হল না। তারা বলল: উবাইদুল্লাহ বিন যিয়াদ যেই ফয়সালা দিবেন আমরা তা ব্যতীত অন্য কোন প্রস্তাব মানতে রাজী নই। এই কথা শুনে উবাইদুল্লাহএর এক সেনাপতি (হুর বিন ইয়াজিদ) বললেন: এরা তোমাদের কাছে যেই প্রস্তাব পেশ করছে তা কি তোমরা মানবে না? আল্লাহর কসম! তুর্কী এবং দায়লামের লোকেরাও যদি তোমাদের কাছে এই প্রার্থনাটি করত, তাহলে তা ফেরত দেয়া তোমাদের জন্য বৈধ হত না। এরপরও তারা উবাইদুল্লাহএর সিদ্ধান্ত বাস্তবায়ন করতেই দৃঢ়তা প্রদর্শন করল। সেই সেনাপতি ঘোড়া নিয়ে সেখান থেকে চলে আসলেন এবং হুসাইন ও তাঁর সাথীদের দিকে গমন করলেন। হুসাইনের সাথীগণ ভাবলেন: তিনি তাদের সাথে যুদ্ধ করতে আসছেন। তিনি কাছে গিয়ে সালাম দিলেন। অতঃপর সেখান থেকে ফিরে এসে উবাইদুল্লাহএর সৈনিকদের সাথে যুদ্ধে লিপ্ত হয়ে তাদের দুইজনকে হত্যা করলেন। (ইবনে জারীর হাসান সনদে বর্ণনা করেছেন)
আশুরার দিন
সৈন্য সংখ্যার দিক থেকে হুসাইনের সাথী ও ইয়াজিদের সৈনিকদের মধ্যে বিরাট ব্যবধান ছিল। যেখানে হুসায়ন(রাঃ) এর সাথে মাত্র ৭২ জনের মত সৈন্য ছিল আর ঐদিকে তাদের সৈন্যসংখ্যা প্রায়  চার হাজারের মত ছিল।  হুসাইনের সামনেই তাঁর সকল সাথী বীরত্বের সাথে যুদ্ধ করে নিহত হলেন। অবশেষে তিনি ছাড়া আর কেউ জীবিত রইলেন না। তিনি ছিলেন সিংহের মত সাহসী বীর। কিন্তু সংখ্যাধিক্যের মুকাবিলায় তাঁর পক্ষে ময়দানে টিকে থাকা সম্ভব হল না। কুফা বাসী প্রতিটি সৈনিকের কামনা ছিল সে ছাড়া অন্য কেউ হুসাইনকে হত্যা করে ফেলুক। যাতে তার হাত রাসূলের দৌহিত্রের রক্তে রঙ্গিন না হয়। পরিশেষে নিকৃষ্ট এক ব্যক্তি হুসাইনকে হত্যার জন্য উদ্যত হয়। তার নাম ছিল সীমার বিন যুল জাওশান। সে বর্শা দিয়ে হুসাইনের শরীরে আঘাত করে ধরাশায়ী করে ফেলল। অতঃপর ইয়াজিদ বাহিনীর সম্মিলিত আক্রমণে ৬১ হিজরীর মুহাররাম মাসের ১০ তারিখে আশুরার পবিত্র দিনে ৫৭ বছর বয়সে তিনি শাহাদাত অর্জনের সৌভাগ্য লাভ করেন।  আলী (রা:)এর সন্তানদের মধ্যে থেকে আবু বকর, মুহাম্মাদ, উসমান, জাফর এবং আব্বাস।হোসাইনের সন্তানদের মধ্যে হতে আবু বকর, উমর, উসমান, আলী আঁকবার এবং আব্দুল্লাহ।হাসানের সন্তানদের মধ্যে হতে আবু বকর, উমর, আব্দুল্লাহ এবং কাসেম।আকীলের সন্তানদের মধ্যে হতে জাফর, আব্দুর রাহমান এবং আব্দুল্লাহ বিন মুসলিম বিন আকীল।আব্দুল্লাহ বিন জাফরের সন্তানদের মধ্যে হতে আউন এবং আব্দুল্লাহ। ইতি পূর্বে উবাইদুল্লাহ বিন জিয়াদের নির্দেশে মুসলিম বিন আকীলকে হত্যা করা হয়। আল্লাহ তাদের উপর সন্তুষ্ট হোন। বলা হয় এই সীমারই হুসাইনের মাথা দেহ থেকে বিচ্ছিন্ন করেছে। কেউ কেই বলেন: সিনান বিন আনাস আন্ নাখঈ নামক এক ব্যক্তি তাঁর মাথা দেহ থেকে আলাদা করে।
হুসাইনের দলে ২০০ জন মানুষ ছিল যাদের অধিকাংশ ছিল নারী। এদের মধ্যে হুসাইনের বোন, স্ত্রী, মেয়ে ও তাদের সন্তানরা ছিল। নারী ও শিশুদেরকে যুদ্ধবন্ধী হিসেবে দামেস্কে ইয়াজিদের কাছে নিয়ে যাওয়া হয়। হুসাইনের মৃত্যু ও তার পরিবারের বন্দী হওয়ার খবর ছড়িয়ে পড়লে জনগণের সমর্থন তার দিক থেকে যাওয়ার আগ পর্যন্ত তাদের বন্দী করে রাখা হয়। এরপর তাদের মদিনা ফিরে যেতে দেয়া হয়। বেঁচে যাওয়া একমাত্র পুরুষ সদস্য ছিলেন আলি বিন হুসাইন। অসুস্থতার কারণে কাফেলা আক্রান্ত হওয়ার সময় তিনি লড়াই করতে পারেননি।

ফলাফল
শীয়া সুন্নি ফেরকার সৃষ্টি:
হুসাইনের এই রক্তপাতকে কিছু লোক কোনমতেই মেনে নিতে পারলো না। তারা বিদ্রোহী হলো। তারা ইয়াজিদ এবং রাজতন্ত্রের বিরুদ্ধে ফুঁসে উঠলো। এরা ইতিহাসে শীয়া নামে পরিচিত হলো। ১০ই মহররমই এই শিয়াদের জন্ম। মুসলমানরা দুটো ভাগে বিভক্ত হয়ে গেলো। একপক্ষ অসন্তুষ্ট হলেও ইয়াজিদের শাসন মেনে নিলো। তারা আহলে সুন্নাত ওয়াল জামাতের নামে একটা নতুন মাযহাবের জন্ম দিলো। যারা এর কিছুই মানলো না তারা শীয়া-নামীয় আরেক নতুন মাযহাবের জন্ম দিলো। মাযহাবীয় এ বিভক্তি ধীরে ধীরে স্থায়ী রুপ নিলো, যা ইসলামী সমাজকে দুর্বল করে দিলো। কারবালার ঘটনা থেকেই মুসলমানদের মধ্যে বিভাজন দেখা দিয়েছিল প্রকটভাবে। কারবালার ঘটনা থেকেই শীয়া মতবাদের সুত্রপাত হয়েছিল।
মদীনার উপর ধ্বংজজ্ঞ
ইয়াজিদের দ্বিতীয় মহাপাপটি ছিল পবিত্র মদীনা শহরে হামলা এবং মসজিদে নববীর অবমাননা ও তিন দিন ধরে ইয়াজিদ বাহিনীর হাতে মদীনায় লুট-পাট আর গণহত্যা চালানোসহ গণ-ধর্ষণের অনুমতি দেয়া।শাবিস্তান বার্তা সংস্থার রিপোর্ট: ৬১ হিজরিতে কারবালার ময়দানে শহীদদের নেতা ইমাম হুসাইন(আ.)-এর হৃদয়বিদারক শাহাদাতের দুই বছর পর মদিনার মুসলমানরা ইয়াজিদের বিরুদ্ধে সংগ্রাম করলে, তাদেরকে দমন করার জন্য ইয়াজিদ মদিনার হাররা অঞ্চলে একটি সেনাবাহিনী পাঠায়। ইয়াজিদ বাহিনীর সেনাপতি ছিল মুসলিম বিন উকবা, সে মদিনার আবাল বৃদ্ধ নারী, পুরুষ শিশুসহ সবাইকে হত্যা করে। আর এই হামলায় শুধুমাত্র যারা মদিনা থেকে পালিয়ে গিয়েছিল এবং যারা হযরত ইমাম জয়নুল আবেদীন(আ.)-এর বাড়িতে আশ্রয় নিয়েছিল তারা ব্যতীত সকলেই শাহাদাত বরণ করেছিল।
কাবার উপর হামলা
ইয়াজিদের তৃতীয় মহাপাপটি ছিল পবিত্র মক্কার কাবা ঘরে হামলা চালিয়ে তা ধ্বংস করে দেয়া। পাষণ্ড ইয়াজিদের বর্বর সেনারা (কারবালার মহাঅপরাধযজ্ঞ সম্পাদনের তিন বছর পর) পবিত্র মক্কা অবরোধ করে। তারা মহান আল্লাহর ঘরে তথা পবিত্র কাবায় জ্বলন্ত ন্যাপথালিনযুক্ত অগ্নি-গোলা নিক্ষেপ করে কাবা ঘর জ্বালিয়ে দেয়। ফলে মক্কার বিশিষ্ট সাহাবীদের কাছে ইয়াজিদের খোদাদ্রোহী চরিত্রের বিষয়টি আবারও স্পষ্ট হয়।
ঐতিহাসিক আল-ফাখরী, ফন ক্রেমার এবং ইবনুত তিকতাকার মতে ইয়াজিদের রাজত্বকাল তিনটি দুষ্কর্মের জন্য বিখ্যাত-প্রথম বছরে সে মহানবীর আদরের দৌহিত্র হযরত ইমাম হুসাইনকে হত্যা করে, দ্বিতীয় বছরে মদীনাকে লুন্ঠন করে এবং তৃতীয় বছরে সে কাবার উপর হামলা করে।
পারস্যদের উত্থান
কারবালার যুদ্বের ফলে দুই দলের অন্তর্গত লড়াই অর্থাৎ পারস্য ও আরবের লড়াই ব্যপকভাবে বিস্তৃতি লাভ করেছিল। সৈয়দ আমীর আলী বলেন, কারবালার হত্যাকাণ্ড এবং পারস্যে এক জাতীয় উদ্দীপনার জন্মদান করল। এই উদ্দীপনা পরে উমাইয়াদের ধ্বংস সাধনে আব্বাসীয় বংশধরদের বিশেষভাবে সহায়তা করেছিল।
পারস্যবাসীর মধ্যে এই সময়ে নতুন করে জাতীয়তাবোধ চিন্তাধারার উন্মেষ ঘটা শুরু হয়। যার প্রেক্ষিতে তারা খুরাসানের আবূ মুসলিমের বিদ্রোহ, আব্বাসীয়দের উত্থান সর্বশেষে মধ্যযুগীয় শিয়ার বিপ্লবের পটহ আরও সুদৃঢ় হতে থাকে।
ইয়াজিদে পতন
এই যুদ্বের মাধ্যমে মনে করা হয় যে, ইয়াজিদের জয় হয়েছিল। প্রকৃতপক্ষে এই যুদ্বের কারণে তার ঠিক ৬৬ বছর পরেই উমাইয়া বংশের উপর চূড়ান্তভাবে অভিশাপ নেমে আসে। তারা হয়ে যায় একেবারেই ছিন্নভিন্ন। সকল উমাইয়া খলীফার লাশ খুঁড়ে বের করা হয় আর তাদেরকে আগুনে পোড়ানো হয়। আর এমনিভাবে উমাইয়া বংশের লোকদের উপর শুরু হয় নির্মম অত্যাচার ও সীমাহীন নির্যাতন। অন্যদিকে হুসায়ন(রাঃ)কে শহীদ হিসেবে আখ্যায়িত করে ইতিহাসে তাঁকে এক বিশেষ ধরনের মর্যাদা প্রদান করা হচ্ছে। আর তাঁর জীবনাদর্শকে লালায়িত করে অনেক সময়ে মুসলিম উম্মাহকে শোষণের বিরুদ্বে সোচ্চার হওয়ার ব্যাপারে আহবান জানানো হয়।  আর যখনই ইয়াজিদ কাবা ঘরে হামলা চালায় এমতাবস্থায় সে মারা যায়। 

প্রশ্নঃ শাহ ওয়ালী উল্লাহ দেহলভী(রঃ) এর হাদীশাস্ত্রে কি অবদান রেখেছেন তাঁর আলোচনা কর।


শাহ ওয়ালী উল্লাহ দেহলভী(রঃ) এই ভারতীয় উপমহাদেশের একজন অন্যতম শ্রেষ্ঠ মুসলিম চিন্তাবিদ,আলিম,মুহাদ্দিস এবং মুফাসসিরীন হিসেবে বিশেষ খ্যাতি লাভ করতে সক্ষম হয়েছেন। একদিকে যেমন মুঘল সম্রাজ্যের পতন ঘটছে ঠিক তেমনিভাবে চারিদিকে মুসলিমগণ বিভিন্ন ধরনের অশিক্ষা,কুশিক্ষা,কুসংস...্কারসহ সাথে নিমজ্জিত হচ্ছিল এবং সেই সাথে হিন্দু,শিখ,মারাঠা, ইংরেজ জাতি একে একে সকল জাতি যখন এই উপমহাদেশের মুসলিমগণের উপর অত্যাচার-নির্যাতন চালানো শুরু করে ঠিক তখন শাহ ওয়ালী উল্লাহ দেহলভী(রঃ) এর ন্যায় মহাপুরুষের আবির্ভাব এই উপমহাদেশে ঘটল। তিনি এই উপমহাদেশের মুসলিমগণকে সকল প্রকারের কুসংস্কার ও বিজাতীয়দের ধ্যান-ধারনা থেকে মুক্ত করতে সক্ষম হন। তিনি মুসলিমগণের বিভিন্ন ধরনের রাজনৈতিক ও সামাজিক সমস্যাবলী কুরআন-হাদীসের সাহায্যে প্রণয়ন করতে থাকেন। তিনি আল-কুরআনের অনুবাদ সর্বপ্রথম এই ভারতীয় উপমহাদেশে নিয়ে আসেন। তার মাধ্যমে এই উপমহাদেশে হাদীসশাস্ত্রের বিশেষ প্রসারত লাভ করে। তিনিই সর্বপ্রথম মহান ব্যক্তিত্ব যিনি কুরানের আলোকে সামাজিক,অর্থনৈতিক,রাজনৈতিক চিন্তা-ধারার সমাধান প্রদান করেন।তার এই দর্শন কার্যকর না হলে এই উপমহাদেশে ইংরেজ হুকুমত আরও বিশেষভাবে প্রসারতা লাভ করত। তার গ্রন্থাবলী ইতিহাসে অমর হয়ে আছে।
জন্ম ও বংশ
হিজরীর ১১১৪ সালে মোতাবেক ১৭০৩ খৃষ্টাব্দে দিল্লীর এক ধর্মীয় সম্ভ্রান্ত পরিবারে তার জন্ম হয়।তার প্রকৃত নাম ছিল আবুল ফুয়াদ আহমদ কুতুবউদ্দীন। ওয়ালী উল্লাহ ছিল তার উপনাম।তার পিতামহ ছিলেন ওয়াজিউদ্দিন যিনি সম্রাট শাহজাহানের সময় সেনাবাহিনীতে গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত ছিলেন। তার পিতার নাম ছিল  শাহ আব্দুর রহীম। তিনি সেই সময়কারের একজন বিখ্যাত আলিম ছিলেন এবং তিনি ফাতওয়ায়ে আলমগীরির একজন অন্যতম বিচারক ছিলেন। তিনি মুজাদ্দিদে আলফে সানী তথা উমর(রাঃ) এর  বংশধর ছিলেন।তিনিএকজন যুগশ্রেষ্ঠ চিন্তানায়ক মুজাদ্দিদ-ই-জামান ছিলেন এবং তাকে ইমামুল হিন্দ বা শায়খুল হিন্দ বলা হয়।
শিক্ষা জীবন ও শিক্ষকতা
৫ বছর বয়সে তিনি প্রাথমিক শিক্ষা লাভের জন্য মক্তবে প্রেরিত হন। সাত বছর বয়সে তিনি সমগ্র কুরআন হিফয করতে সক্ষম হন।অতঃপর তিনি তার পিতার কাছে থেকে আরবী ও ফার্সী ভাষার শিক্ষা তিনি অর্জন করেছিলেন।তিনি মাত্র ১৫ বছর বয়সে তার পিতার কাছে থেকে কুরআন,হাদীস,তাফসীর,ফিকহ,উসূল ফিখ,আরবী ব্যাকরণ প্রভৃতি বিষয়ে শিক্ষা লাভ করেছিলেন। তিনি তার পিতার কাছে থেকে ইলমে তাসাউফ অর্জন করেছিলেন। অতঃপর তার পিতা ১৭১৯ সালে মৃত্যুবরণ করলে তিনি তার পিতার প্রতিষ্ঠিত মাদ্রাসা তথা মাদ্রাসাতে রহমানিয়াতে কিছুদিন শিক্ষকতা করেছিলেন। এখানে অধ্যাপনাকালে তিনি জ্ঞান সাধনায় আত্মনিয়োগ করেছিলেন এবং বিভিন্ন বিষয়ে তিনি দক্ষতা অর্জন করেছিলেন।১৭৩০ সালে তিনি হাজ্জ পালনে জন্য মক্কা ও মদীনায় গমন করেন এবং সেখানে গিয়ে তিনি জ্ঞান ভাল করেন। সেখানে তিনি আবূ তাহির মুহাম্মদ বিন ইবরাহীম মাদানী এবং আব্দুল্লাহ বিন শায়খ সুলায়মানের কাছে থেকে হাদীসশাস্ত্র এবং শায়খ তাজুদ্দীন হানাফী,শায়খ আলাকী মাক্কীর কাছে থেকে তিনি ইসলামী বিষয়ে তিনি বিশেষ শিক্ষা অর্জন করে তিনি১৭৩২ মতান্তরে ১৭৩৩ সালে তিনি স্বদেশে ফিরে আসেন এবং স্বপ্নে দেখেন যে, তিনি হাসান(রাঃ) ও হুসাইন(রাঃ) এর কাছে থেকে কলম উপহার পাচ্ছে। তখন সেখানকার আলিমগণ এই অভমত দেন যে, তিনি অতি শীঘ্রই তিনি উপমহাদেশের শ্রেষ্ঠ আলিম হিসেবে খ্যাতি লাভ করবেন।
তিনি প্রায় দুইশোর অধিক গ্রন্থ রচনা করেন। এগুলোর ভিতর কেবলমাত্র ৩৪টি গ্রন্থ প্রকাশিত হয়েছে। অনেক পাণ্ডুলিপি ব্রিটিস কর্তৃক আক্রমণের মাদ্রাসা আক্রমনের সময় নষ্ট হয়ে যায়। তার গ্রন্থাবলীর ভিতর হুজ্জাতুল বালিগা ছিল সর্বশ্রেষ্ঠ যেখানে তার চিন্তা-ধারার বিকাশ ঘটেছিল। এছাড়া ফাতহুর রহমান, আলখিলাফাতুল খলীফা, আল ফাউযুল কবীর, আল কাউলুল জামীল,খয়ের কাছীর, ফাতহুল খাবীর সর্ববিখ্যাত কিতাব।
তার কর্মকে ছয় ভাগে ভাগ করা যায় যা হল কুরআন,হাদীস,ফিকাহ,তাসাউফ,মুসলিম দর্শন ও শিয়া-সুন্নী বিরোধ নিরসন।
 হাদীসশাস্ত্র তাঁর অবদান
শাহ ওয়ালী উল্লাহ মুহাদ্দিস রহ. বর্ণনা করেন, দীর্ঘ বার বছর পর্যন্ত এ বিষয়ে গবেষণা করার পর আমার মন আমাকে মক্কা-মদিনার দিকে সফর করার জন্য উদ্ভুদ্ধ করল। আমি আমার মনের তাকাযায় ১১৪৩ হিজরীতে পবিত্র মক্কা শরিফ চলে যাই এবং সেখানে দু বছর অবস্থান করে প্রসিদ্ধ মুহাদ্দিস শায়খ আবু তাহির রহ. এবং অন্যান্য আলেমগণের নিকট হাদীস চর্চা করি। এভাবে তিনি তাসাউফের ক্ষেত্রেও কঠিন মেহনত করে শায়খ আবু তাহির রহ. থেকে তাসাউফের খিরকা লাভ করেন। অতপর ১১৪৫ হিজরীতে দিল্লিতে ফিরে এসে তার কাঙ্ক্ষিত সংস্কার আন্দোলন শুরু করেন। সংস্কার আন্দোলনের জন্য ফিকাহ ও ইলমে হাদীস শাস্ত্রে স্বাধীনভাবে ইজতেহাদ করার যোগ্যতা থাকা আবশ্যক। মক্কা-মদিনায় অবস্থান কালে শাহ ওয়ালী উল্লাহ মুহাদ্দিস রহ. এ বিষয়ে পরিপূর্ণ যোগ্যতা অর্জন করতে সক্ষম হন। তার হাদীসসুন্নাহের কর্মসূচীকে কয়েকটি ধারায় বিভক্ত করা যায়।
১। মুসলিম জাতির আকীদার সংশোধন ও কুরআনের-সুন্নাহের প্রতি আহবান:
প্রকৃতপক্ষে শুধুমাত্র সংস্থার আন্দোলন দ্বারা কোন দেশের মানুষের আত্নশুদ্ধি করা অত্যান্ত কঠিন ব্যপার । এর জন্য প্রয়োজন আম্বিয়ায়ে কেরামের সংস্কার ধারা ঠিক রেখে দ্বীনের পরিপূর্ণ জাগরণ সৃষ্টি করা। তৎকালীন সম্রাট আকবরের প্রবর্তিত দ্বীনে এলাহীর উদার নীতির ফলে মুসলমানদের ঈমান-আকীদার ক্ষেত্রে যে বিশৃঙ্ক্ষলা বিরাজ করছিল তা সকলেরই জানা। সহজ-সরল মুসলিম জাতি বিভিন্ন ভাবধারা ও দর্শনপন্থিদের সাথে উঠা-বসা, চলা-ফেরার কারণে, বিশেষ করে সম্রাট আকবরের আমলে হিন্দু সাংস্কৃতির একক প্রাধান্যতার কারণে ভারতবর্ষে শুধুমাত্র নামধারী মুসলমানেরই অস্তিত্ত্ব বাকি ছিল। ইসলামী ধ্যান-ধারনা, ইসলামী আকীদা, ইসলামী অনুশাষনের সাথে তাদের পার্থক্য ছিল আকাশ পাতালের ন্যায়।
শাহ ওয়ালী উল্লাহ মুহাদ্দিস রহ. এ সত্যকে উপলব্দি করতে পেরে এই সিদ্ধান্তে উপনীত হন যে, এ বিপর্যয় থেকে মুসলিম জাতীকে উদ্ধার করতে হলে ব্যাপকভাবে কুরআনের দাওয়াত প্রচার করতে হবে। মহাগ্রন্থ আল কুরআন সার্বজনিন ও আন্তর্জাতিক। যে কোন যুগে যে কোন স্থানে এর বৈপ্লবিক নীতিকে অনুসরণ করলে ইসলামের স্বর্ণ যুগের (সাহাবাদের যুগের) ন্যায় নব জাগরণের সূচনা ঘটবে। এ কাজকে তিনি আঞ্জাম দিতে সর্বপ্রথম তিনি ফার্সী ভাষায় কুরআনের অনুবাদ করেন যার নাম করন করেন, “ফুতুহুর রহমান” করে। শাহ্ ছাহেব কুরআন ও হাদীছের প্রচার ও প্রসারে নিজের জীবনকে বিলিয়ে দেন। তার প্রথম কর্মসূচী ছিল মানুষকে কুরআনের পথে আহবান জানানো। কারণ তৎকালীন সময়ের মানুষেরা শিরক ও বিদ‘আতের সাগরে এমনভাবে হাবুডুবু খাচ্ছিল যে, হাদীছের উপর মানুষের বিশ্বাস ঠুনকো হয়ে পড়েছিল। ভারতীয় উপমহাদেশে নিয়মতান্ত্রিকভাবে তিনিই প্রথম হাদীছের দারস চালু করেন।
f২.  জনসাধরণের মাঝে হাদীস ও সুন্নাহ ব্যাপকভাবে প্রচার ও প্রসার ঘটানো।
এ বিষয়ে আমাদের জানতে হলে প্রথমেই আমাদের জানতে হবে যে, ইসলামের মধ্যে হাদীসের গুরুত্ত্ব কতটুকুন। হাদীসের প্রচার ও তার সংরক্ষণ কেন প্রয়োজন? হাদীস সম্পর্কে অজ্ঞ থাকা বা অবহেলা করলে ক্ষতি কী? প্রকৃতপক্ষে হাদীস হল উম্মতের ঈমান-আকীদার জন্য মান দন্ড সরূপ। শাহ ওয়ালী উল্লাহ মুহাদ্দিসে দেহলবী রহ. এর প্রথম কর্মসূচী ছিল আল কুরআনের প্রতি দাওয়াত। এই কাজের জন্য হাদীসের জন্য কতটুকুন তা আর আলোচনার অপেক্ষা রাখে না। তার কারণ হল পবিত্র কুরআনের ব্যাখাই যে, হাদীসে নববী । যেমন কুরআনের মাঝে আছে, اسوة حسنة রাসূলুল্লাহ সাল্ল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর মাঝে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। ভারতের মাঝে যে শিরক-বিদআতের সয়লাব দেখা দিয়েছিল। তার এও একটা কারণ ছিল যে, হাদীসে নববীর প্রতি অবজ্ঞা ও অবহেলা প্রদর্শন করা। রাসূলে কারীম সাল্ল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বর্ণনা করেন, যখন কোন সম্প্রদায় একটি বিদআতে লিপ্ত হয়, তখন তাদের থেকে একটি সুন্নত উঠিয়ে নেয়া হয়। (মিশকাত) শাহ সাহেব সমাজ থেকে শিরক বিদআতের অন্ধকারকে দূর করার লক্ষ্যে সুন্নতে নববীর প্রচার প্রসার মনোযোগি হলেন। মূলত তিনিই প্রথম মানুষ যিনি ভারত উপমহাদেশে সর্ব প্রথম হাদীসের দরস চালু করেন।
এছাড়া ফিকাহ ও হাদীসের মাঝে সমণ্বয়: অনেক কাল আগে থেকেই মুসলমানগণ ফিকাহ ও হাদীস নিয়ে চর্চা করে আসছেন। তবে তা ছিল নিতান্তই বিচ্ছিন্ন। শাহ সাহেবই সর্ব প্রথম ইলমে হাদীস ও ইলমে ফিকার মাঝে সমণ্বয় ঘটান।
২। যুক্তিপূর্ণ ব্যাখ্যার আলোকে আল কুরআনের দৃষ্টিভঙ্গি উপস্থাপন ও সুন্নতে নববীর রহস্য উদঘাটনঃ
 অনেকের ধারণা যে, শরিয়তের কোন হুকুম আহকাম কোন উদ্দেশ্যের উপর প্রতিষ্ঠিত নয়। কাজের সাথে তার কোন প্রকার ফলাফলের সম্পর্ক নেই। এই ধারণা ভুল। ইজমা, কিয়াস ও খাইরূল কুরুন উক্ত মতবাদকে খন্ডন করেন যেমন, নামায। এই হুকুমটি আল্লাহ তায়ালাকে স্মরণ করা ও তার কাছে মুনাজাত করার জন্য প্রতিষ্ঠিত হয়েছে। গরীব ও অসহায়দের দুখ দূর্শদশা ও অভাব অনটনকে অনুভব করার জন্য আল্লাহ তায়ালা যাকাতের জন্য বিধান দান করেছেন। মানুষের অন্তরকে কুপ্রবৃত্তির প্রভাব থেকে দূর করার জন্য আল্লাহ তায়ালা মানুষের জন্য রোযাকে ফরয করে দিয়েছেন। আল্লাহ তায়ালার মহা গ্রন্হ আল কুরআনের প্রচার প্রসার ও সুজলা সুফলা সুন্দর এই পৃথিবী থেকে সকল প্রকার ফেতনা ফাসাদ দূর করার লক্ষ্যে আল্লাহ তায়ালা জিহাদকে ফরয করেছেন। অনুরূপভাবে রাসূলুল্লাহ সাল্ল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর আদেশ নিষেধের মাঝেও অনেক রহস্য লুকায়িত রয়েছে। যেমন যোহরের পূর্বে চার রাকাত নামায সম্বন্ধে রাসূলুল্লাহ সাল্ল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, ঐ সময় আকাশের দরজা উন্মুক্ত করা হয়, আমার ইচ্ছে হয় এ সময় যেন আমার নেক আমল উর্ধোরহন হয়। এভাবেই প্রত্যেক হুকুমের মাঝেই কোন না কোন রহস্য লুকায়িত রয়েছে। এক শ্রেণীর মানুষ মনে করে যে, ইসলামী হুকুম আহকাম যুক্তির আলোকে বিশ্লেষণ করা এবং এগুলোর রহস্য উদঘাটন করা ইসলামের জন্য ক্ষতিকারক। শাহ সাহেব বলেন যে, এই ধারণা ভুল। কারণ ইসলামী হুকুম আহকামকে যুক্তির আলোকে বিশ্লেষণ করলে কোন প্রকার ক্ষতি নয় বরং উপকার হবে। যেমন আমলের প্রতি আগ্রহ বাড়বে। এছাড়াও ফিকহি ইজতেহাদের ক্ষেত্রে যথেষ্ট সুযোগ-সুবিধা সৃষ্টি হবে। এদিকে লক্ষ্য করেই শাহ সাহেব এ কাজ হাদীসশাস্ত্রে এক বিশেষ স্থান দখল করতে সক্ষম হয়েছে।
৩। হাদিসের আলোকে  উম্মতে মুহাম্মাদীর সর্বস্তরের জনগণের প্রতি সংশোধনের আহবান:
শাহ সাহেব হাদীসের দরস ও তাদরিসের পাশা-পাশি সমাজের সকল প্রকার অনৈতিক কর্ম কাণ্ড সম্পর্কে পরিপূর্ণভাবে অবগত ছিলেন। তিনি সমাজের এহেন সকাল প্রকার রোগ থেকে মুক্তির জন্য সমাজের সর্বস্তরের জনগণের প্রতি বিশেষ আহবান জানান।
৪। শিক্ষা ও তারবিয়্যাতের মাধ্যমে যুগ্য উত্তরসূরী তৈরী করা।
তিনি তাঁর ছাত্রদের মাঝে অত্যন্ত চমৎকারভাবে হাদিসের দরস(শিক্ষা) দিতেম।যাতে করে তাঁর মৃত্যুর পরেও যাতে করে হাদিসের ধারক ও বাহকেরা যেন এই অঞ্চল হতে বিলীন হয়ে না যায়। এরই প্রতি ফলন হল শাহ আব্দুল আজীজ রহ. শাহ মুহাম্মাদ ইসহাক রহ. শাহ মুহাম্মাদ বেলায়েত আলী রহ. সৈয়দ আহমাদ বেরলভী রহ. হযরত শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহ. শাইখুল ইসলাম হযরত হুসাইন আহমাদ মাদানি রহ. প্রমুখ।
৫। সমকালীন রাজনৈতিক অস্তিরতা ও দুর্যোগের কবল থেকে মুসলিম জাতিকে উদ্ধার করা:
পূর্বেই উল্লেখ করা হয়েছে যে, সম্রাট আলমগীরের মৃত্যুর পর ভারতে যে রাজনৈতিক বিশৃংখলা দেখা দিয়েছিল, তা মুসলমানদের জন্য খুবই বিপদজনক ছিল। শাহ সাহবে মুসলিম জাতিকে এ দুর্যোগ থেকে উদ্ধারের লক্ষ্যে জনসাধরণের মাঝে হাদিসের শিক্ষা প্রসারের কর্মসূচী গ্রহণ করেন। যাতে করে মুসলিমগণ হাদিসের চর্চ্চার মাধ্যমে এই বিষয়টি স্পষ্টভাবে উপলব্দ্বি করতে পারে যে, কুফরী সরকারের কোন আনুগত্য নেই। এই অঞ্চল এখন দারুল হারব। তাই হাদীসের আলোকে তিনি এই ব্যাখ্যা প্রদান করতেন যে, এই কুফরী শাসিত অঞ্চল এখন দারুল হারব তাই দারুল ইসলামে তা পরিণত করার জন্য আমাদের একযোগে কাজ করে যেতে হবে।
৬। হাদীসের কিতাবসমুহের স্তরবিভাগ
হাদীসের কিতাবসমূহকে মোটামুটিভাবে পাঁচটি স্তরে বা তাবাকায় ভাগ করা হয়েছে। শাহ ওয়ালী উল্লাহ মুহাদ্দিস দেহলবী (রঃ) তাঁর ‘হুজ্জাতুল্লাহহিল বালিগা’ নামক কিতাবে এরূপ পাঁচ স্তরে ভাগ করেছেন।
প্রথম স্তর:এ স্তরের কিতাবসমূহের কেবল সাহীহ হাদিসই রয়েছে। এ স্তরের কিতাব মাত্র তিনটিঃ মুওয়াত্তা ইমাম মালিক, বুখারী শরীফ ও মুসলিম শরীফ। সকল হাদীস বিশেষজ্ঞ এ বিষয়ে একমত যে, এ তিনটি কিতাবের সমস্ত হাদীসই নিশ্চিতরূপে সহীহ।
দ্বিতীয় স্তর:এ স্তরের কিতাবসমূহ প্রথম স্তরের খুব কাছাকাছি। এ স্তরের কিতাবে সাধারনতঃ সহীহ ও হাসান হাদীসই রয়েছে। যঈফ হাদীস এতে খুব কম আছে। নাসাঈ শরীফ, আবূ দাঊদ শরীফ ও তিরমিযী শরীফ এ স্তরের কিতাব। সুনান দারিমী, সুনান ইবন মাজা এবং শাহ ও ওয়ালি উল্লাহ (রঃ)-এর মতে মুসনাদ ইমাম আহমেদকেও এ স্তরে শামিল করা যেতে পারে। এই দুই স্তরের কিতাবের উপরই সকল মাজহাবের ফাকীহগণ নির্ভর করে থাকেন।
তৃতীয় স্তর:এ স্তরের কিতাবে সহীহ, হাসান, যঈফ, মা’রুফ ও মুনকার সকল প্রকারের হাদীসই রয়েছে। মুসনাদ আবী ইয়া’লা, মুসনাদ আবদুর রাযযাক, বায়হাকী, তাহাবী ও তাবারানী (রঃ)-এর কিতাবসমূহের এ স্তরেরই অন্তর্ভুক্ত।
চতুর্থ স্তর:হাদীস বিশেষজ্ঞগণের বাছাই ব্যাতিত এ সকল কিতাবের হাদীস গ্রহণ করা হয় না। এ স্তরের কিতাবসমুহে সাধারনতঃ যইফ হাদীসই রয়েছে। ইবন হিব্বানের কিতাবুয যুআফা, ইবনুল-আছীরের কামিল ও খতীব বাগদাদী, আবূ নুআয়ম-এর কিতাবসমূহ এই স্তরের কিতাব।
পঞ্চম স্তর:উপরের স্তরেগুলোতে যে সকল কিতাবের স্থান নেই সে সকল কিতাবই এ স্তরের কিতাব।
অর্থাৎএমনিভাবে পরবর্তীতে তিনি মুহাদ্দিসদের জন্য পথ উন্মুক্ত করে যান যে, কীভাবে করে হাদীসের শিক্ষা মুহাদ্দিস ছাত্রদের প্রদান কতে হবে আর এদিক হতে তিনি একটি হাদীসশাস্ত্র মাইলফলক স্থাপন করে যান।
গ্রন্থাবলীঃ
হাদীসের ক্ষেত্রে হযরত শাহ সাহেবের অনেক অবদান রয়েছে। তার লিখিত হাদীস গ্রন্থসমূহ থেকে উল্লেখযুগ্য কয়েকটি: মুছাফ্ফা, মুছাওয়া, শরহে তরজমায়ে সহীহ বুখারী, আল-ফসলুল মুবীন মিন হাদীসিন নাবিয়্যিল আমীন।
ইন্তিকাল: ১১৭৬ হিজরীর ২৯ শে মুহাররম যুহরের সময় হযরত শাহ সাহেব এই অস্থায়ী পৃথিবী থেকে বিদায় নিয়ে চিরস্থায়ী ধরার প্রতি যাত্রা শুরু করেন। মৃত্যুর সময় তিনার বয়স হয়েছিল ৬১ বৎসর। মৃত্যুর সময় তিনি চার জন যুগ্য সন্তান রেখে যান । তারা হলেন, শাহ আব্দুল আযীয, শাহ বদিউদ্দীন, শাহ আব্দুল কাদির, শাহ আব্দুল গণী।
রচনাবলী: বিশেষজ্ঞদের মতে তার রচনাবলী দুইশতের অধিক। হাদীস, তাফসীর, ফিকাহ, উসুলে ফিকাহ, রাষ্ট্রনীতি, তাসাউফ নির্বিশেষে প্রায় সকল ক্ষেত্রেই তার

প্রশ্নঃ ক্রিমিয়ার যুদ্বের কারণ, ঘটনা ও ফলাফল লিখ।


তুরস্কের উসমানীয় শাসনব্যবস্থা প্রথমে প্রতিষ্ঠিত হওয়ার পরে থেকেই স্বল্প সময়ে একটি বিশাল সম্রাজ্য গড়ে তুলতে তারা সক্ষম হন। কিন্তু কালক্রমে কতিপয় দূর্বল শাসকগণের ছোবলে পড়ে এই শক্তি হারাতে থাকে। এর মধ্যে ক্রিমিয়ার যুদ্ব রাশিয়া এবং তুরস্কের মধ্যকার সঙ্ঘটিত হয়েছিল যে যুদ্ব এই উসমানীয়দের একেবারে বিপর্যয়ের ...দ্বারপ্রান্তে পৌঁছে দেয়। এই যুদ্ব মূলত রাশিয়া এবং তুরস্কের মধ্যে শুরু হয়। এরপরে তুরস্কের পক্ষে ফ্রান্স ও ব্রিটেন এবং সর্বশেষে অষ্ট্রিয়া এবং সুইডেন যোগদান করে। এই যুদ্বে রাশিয়ার বাহ্যত পরাজয় হলেও এর দ্বারা তুরস্কের অনেক ক্ষতি সাধন হয়েছিল। এই যুদ্বের ইতিহাস সম্পর্কে নিম্নে আলোচনা করা হলঃ
কারণ
এই যুদ্ব রাশিয়া এবং তুরস্কের মধ্যে সংঘটিত হওয়ার প্রধান প্রধান কারণসমূহ নিম্নে উল্লেখ করা হলঃ
১. বিদ্রোহীদের আশ্রয় প্রদান
অষ্ট্রিয়ার অধীনে শাসিত হাঙ্গেরি এবং পোল্যান্ডের লোকেরা বিদ্রোহ শুরু করলে পরে তা ব্যর্থ হয়। এরপরে অনেক বিদ্রোহী তুরস্কের উসমানীয় রাজ্যে রাজনৈতিক আশ্রয় গ্রহণ করে। তখন অস্ট্রীয় ও রুশ সরকার ইতিপূর্বে উসমানীয়দের উপর নাখোশ ছিল তাদেরকে আশ্রয় দেওয়ার জন্য। তাই তারা উসমানীয়দের বারবার চাপ প্রয়োগ দিতে লাগল যাতে করে তাদেরকে ফেরত পাঠানো হয়। কিন্তু তুরস্ক সরকার তা নাকচ করে দিল। আর এতে করে যুদ্বের দানা বাজতে শুরু করে।
২. ব্রিটিশ সরকারের সহায়তা
ব্রিটিশ সরকার সর্বদা এই বিদ্রোহের ব্যাপারে বিদ্রোহীদের সমর্থন প্রদান করত। আবার যখন এই বিদ্রোহীদের তুরস্ক আশ্রয় দেওয়া শুরু করে তখন ব্রিটিশ সরকারের পররাষ্ট্র মন্ত্রী পরাস্টোন উসমানীয়দের সমর্থন দেয় আর এতে করে ব্রিটিশ সরকারের প্রতি তারা নাখোশ হল তাদের ব্যাপারে নতুন করে ক্ষতি সাধান করার চিন্তা ভাবনা শুরু করল।
৩. মসজিদুল আল আকসা নিয়ন্ত্রণ
জেরুজালেমে অবস্থিত মসজিদুল আল আকসা খৃস্টানদের জন্য একটি পবিত্র স্থান। তুরস্কের উসমানীয়রা সর্বদা ব্রিটিশদেরকেই প্রাধান্য প্রদান করত সেই মসজিদের রক্ষণাবেক্ষণের জন্য। আর এতে করেও রাশিয়া উসমানীয়দের উপর ক্রুদ্ব হতে থাকে।
৪. গ্রীক অর্থডোক্স ও রোমান ক্যাথলিকদের মধ্যকার মনোমালিন্য
১৬৯০ সালে মহামতি সুলায়মান এই নীতি অবলম্বণ করেন যে, জেরুজালেমের যাবতীয় গীর্জার দায়-দায়িত্ব রোমান ক্যাথলিকরাই করবে। ১৭৪০ সালে ফরাসি ও উসমানীয়দের মাঝে এই ধরনের চুক্তি সাধিত হয়েছিল। কিন্তু দিন দিন গ্রীক অর্থোডোক্সের সংখ্যায় বৃদ্বি পাওয়ার দরুন রোমান ক্যাথলিকদের গুরুত্ব ক্রমাগত কমতে থাকে। আর এদিকে রাশিয়ার অধিবাসী গ্রীক অর্থোডোক্সের অনুসরণ করত। যার ফলে সেখানে গ্রীক অর্থোডোক্সের সংখ্যা এত বেশী হওয়ার পরেও কেন ফরাসিদের রোমান ক্যাথলিকদের প্রতি এত বেশী গুরুত্ব প্রদান করা হচ্ছে তা সহজেই রুশগণ মেনে নিতে পারে নাই। আর এতে করেই রুশ-উসমানীয় এবং রুশ-ফরাসীদের মধ্যকার সম্পর্কের অবনতি ঘটতে থাকে।
৫. ব্রিটিশ ও ফ্রান্সের হস্তক্ষেপ
উসমানীয় সম্রাজ্য যখন দূর্বল হয়ে পড়ছিল তখন, তাদের আভ্যন্তরীন বিভিন্ন বিষয়ের উপর ব্রিটিশ ও ফ্রান্স সরকার বিশেষভাবে হস্তক্ষেপ করত। আর এই বিষয়টি প্রতিবেশী রাষ্ট্র রাশিয়া এত সহজে মেনে নিতে পারে নাই। তাই ১৮৫৩ সালের ১৪ জানুয়ারি রুশ প্রধানমন্ত্রী নেসেলরোড তৎকালীন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী রাসেলের কাছে এই চিঠি প্রেরণ করেছিলেন যে, যাতে করে ইংরেজ ও ফরাসীগণ কোনভাবেই উসমানীয়দের ব্যাপারে হস্তক্ষেপ না করে এতে করে রাশিয়া নতুন করে সমস্যার সম্মুখীন হতে যাচ্ছিল।
৬. কৃষ্ণ সাগরে রণতরী বৃদ্বি
রাশিয়া যখন কৃষ্ণ সাগরে রণতরী বৃদ্বি করতে থাকলেন তখন থেকেই তুরস্ক, ব্রিটিশ ও ফ্রান্সের মধ্যে নতুন করে আতংক সৃষ্টি হতে থাকল যে, যুদ্ব হয়তো বেজেই যাচ্ছে আর কিছুদিনের মধ্যেই।
৭. ব্রিটিশ রাষ্ট্রদূতের অপপ্রচার
ব্রিটিশ দূত কন্সট্যান্টিনোপলে এসে রুশ বিরোধী বিভিন্ন ধরনের বক্তব্য প্রচার করতে থাকে যার ফলে সকলের মাঝেই নতুন করে রুশ বিরোধী মনোভাবে গড়ে উঠেছিল আর রুশ সরকার এতে বিব্রত হতে থাকে।
৮. মন্টিনিগ্রো প্রশ্নে অবস্থান
বলকানের রাজ্য মন্টিনিগ্রোকে পরবর্তীতে বসনিয়ার অন্তর্ভূক্ত করা হয়। আর এতে করে মন্টিনিগ্রোর অধিবাসীরা বসনিয়ার দক্ষ প্রাদেশিক শাসক উমর পাশাকে সরানোর ব্যাপারে সোচ্চার হয়ে উঠে। এতে করে উমর পাশা ত্বরিত পদক্ষেপ গ্রহণ করতে চাইলে পরে অস্ট্রিয়া সরকার এই ব্যাপারে হস্তক্ষেপ করে আর সরাসরি এই চিঠি কন্সট্যান্টিনোপলে এই চিঠি প্রেরণ করলেন যে, অতি শীঘ্রই যদি উমর পাশাকে সরানো না হ তাহলে তারা তার ব্যাপারে ত্বরিত পদক্ষেপ গ্রহণ করবে। আর তখন অস্ট্রিয়া সরকারকে রুশ সরকার একেবারেই প্রত্যক্ষভাবে সমর্থন প্রদান করল আর এতে করে যদ্বের দানা বাঁধা করতে থাকে।
৯. উসমানীয়দের দূর্বলতা
উসমানীয় শাসনব্যবস্থা ক্রমান্বয়ে দূর্বল হয়ে যাচ্ছিল। যার ফলে ব্রিটিশ ও ফ্রান্সের প্রভাব এই সম্রাজ্যে ব্যপকভাবে বিস্তৃতি লাভ করতে থাকে। আবার মন্টিনিগ্রো বিদ্রোহ দমনের ব্যাপারেও উসমানীয়রা দূর্বল হতে লাগল।তাদের এই নমনীয় আচরণের দ্বারা রাশিয়া বুঝতে পারল যে, উসমানীয়দের শক্তি আর আগের মত নাই তাই তারা তাদের উপর নতুন করে হামলা করার পরিকল্পণা করতে থাকে।
১০.সীমান্ত সমস্যা
অনেক দিন যাবৎ অস্ট্রিয়া এবং রাশিয়ার সাথে তুরস্কের সীমান্ত নিয়ে সমস্যা বিরাজমান চলে আসছিল। আর এই কারণে পরস্পরের প্রতি আস্থাহীনতা কাজ করতে থাকে আর যুদ্বের ব্যাপারে প্রস্তুতি তারা গ্রহণ করতে থাকে।
১১. রাশিয়ার দাপট বৃদ্বি
ইতিপূর্বে ব্রিটিশ, ফ্রান্স, পর্তুগাল, স্পেনসহ প্রায় সকল ইউরোপীয় দেশসমূহ পৃথিবীর বিভিন্ন স্থানে ও প্রান্তরে তারা উপনিবেশ শাসন ব্যবস্থা স্থাপন করতে সমর্থ হয়। আর অন্যদিকে রাশিয়া এত বিশাল ভূখণ্ডের অধিকারী হওয়া সত্ত্বেও আশে পাশের কয়েকটি নির্দিষ্ট অঞ্চল ছাড়া আর কোথাও বিশেষ ধরনের অবস্থান ধরে রাখতে পারে নাই। আর ফলে রাশিয়া নতুনভাবে উপনেবেশিক চিন্তা ধারার কথা শুরু করে আর এতে করেই তুরস্কের দিকে তারা তীর নিক্ষেপ করে তাদের শক্তি বৃদ্বি করার ব্যাপারে নকশা প্রণয়ন করল।
১২. প্রত্যক্ষ কারণ
এরপরে রাশিয়ার সেনানায়ক মেনশিকভ ১৮৫৩ সালের ২৮ ফেব্রুয়ারি তুরস্কের সুলতানের কাছে এই দাবী পেশ করে যে,  তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী ফুয়াদ পাশার পদত্যাগ করতে হবে, গ্রীক খৃষ্টানদের সুযোগ সুবিধা প্রদান করতে হবে, নির্দিষ্ট সময়ের জন্য রুশ-তুরসকের মধ্যকার সামরিক চুক্তি সম্পাদন এবং গ্রীক খৃষ্টানদের উপর রুশদের কর্তৃত্ব। এখানে সুলতান সকল প্রস্তাবসমূহ মেনে নিলেও শেষের বিষয়টি অর্থাৎ, রুশদের কর্তৃত্ব এই বিষয়টি মেনে নিতে পারে নাই। আর এতে করেই পরিস্থিতি ঘোলাটে হতে থাকে এবং রুশ কর্তৃপক্ষ সর্বপ্রথম তুরস্ক-রুশ সীমানার নিকটে অবস্থিত মোলদাভিয়া ও ওয়ালাখিয়ার অংশ দখল করার ব্যাপারে সিদ্বান্ত গ্রহণ করে।
যুদ্বের সার্বিক অবস্থা
ক্রিমিয়ার যুদ্ব এক নাটকীয়তার মধ্য দিয়ে বিভিন্ন ধরনের ঘটনাবলী সঙ্ঘটিত হতে থাকে। এই সকল বিষয়াবলী সম্পর্কে নিম্নে ধারনা প্রদান করা হলঃ
ব্রিটিশ ও ফরাসি জাহাজ প্রেরণ
যখন রুশ বাহিনী মোল্ডাভিয়া এবং ওয়ালখিয়া আক্রমণ করার জন্য প্রস্তুত গ্রহণ করে তখন ১৮৫৩ সালের ৩০ মে ব্রিটিশ নৌবহর তুর্কী রাজধানীতে অবতরণ করে। জুন মাসের ১৩ তারিখ ব্রিটিশ নৌবহর বেসিকা উপসাগরে উপনীত হয়।
রুশ বাহিনীর দখলে কতিপয় অঞ্চল
রুশ বাহিনী প্রথমে কাউকে ভ্রক্ষেপ না করে  মোল্ডাভিয়া এবং ওয়ালখিয়ার বিশেষ কিছু অংশ দখল করে ফেলে।
অস্ট্রীয় পররাষ্ট্র মন্ত্রীর হস্তক্ষেপ
তখন অস্ট্রীয় পররাষ্ট্রমন্ত্রী কাউন্ট বিয়েলের মধ্যস্থতায় ভিয়েনাতে ব্রিটিস,ফরাসী এবং রুশ প্রতিনিধিদের মধ্যে বৈঠক হয় এবং এই সিদ্বান্ত হয় যে, ১৭৭৪ এবং ১৮৯৩ সালের রুশ-তুর্কী চুক্তি অনুসারে খৃষ্টানদের সুযোগ সুবিধা প্রদান করবে। ফ্রান্স আর রাশিয়া ছাড়া কোন রাষ্ট্র সেখানজার খৃষ্টানদের ব্যাপারে সহায়তা করতে পারবে না।
তুরস্কের প্রত্যাখ্যান
কিন্তু তুরস্ক এই চুক্তি মেনে নেয় নাই।কারণ প্রথমটা তাদেরকে এই চুক্তির জন্য আহবান জানানো হয় নাই আর এর আগে এদের মধ্যকার এমন কোন চুক্তি হয় নাই যার দ্বারা রাশিয়ানরা তাদের গ্রীক খৃষ্টানদের উপর কোন ধরনের প্রভাব ফেলতে পারবে না।
তুরস্কের প্রস্তুতি
এর মধ্যে তুরস্কে রুশ বিরোধী মনোভাব ব্যপক আকার ধারন করতে থাকে সেপ্টেম্বরের ২৫ তারিখ(১৮৫৩) তুরস্ক মন্ত্রিসভা রাশিয়ার বিরুদ্বে যুদ্ব করার সিদ্বান্ত গ্রহণ করে আর ২৯ তারিখ সুলতান তা অনুমোদন করেন। অন্যদিকে রাশিয়ার জার নিকোলাস এবং প্রধানমন্ত্রী নেসেলরোড সেপ্টেম্বরের ২৪ তারিখ অস্ট্রীয় সম্রাট ফ্রান্সিস জোসেফে সাথে মিলে প্রতিরোধের ব্যবস্থা গড়ে তোলবার ব্যাপারে আগ্রহী হয়ে উঠেন। কিন্তু অস্ট্রিয়া এই যুদ্বে জড়াতে অস্বীকৃতি জ্ঞাপন করে। কারণ অস্ট্রিয়া শুরু হতেই নিরপেক্ষ ছিল। তারা যুদ্ববিরতির ব্যাপারে পক্ষপাতী ছিলেন। কিন্তু রাশিয়া ইতিপূর্বে মোল্ডভা এবং ওয়ালখিয়া দখল করে রাখার ফলে এমন এক অবস্থার সম্মুখীন হয়েছিলেন যে, যুদ্ব কোনভাবেই তারা এড়াতে পারে নাই। অক্টোবরের ২৭ তারিখ উমর পাশা একটি বিশাল সৈন্যবাহিনী নিয়ে দানিয়ুব নদীর তীরে যান এবং রুশ সেনাদলের সম্মুখীন হন। ককেশাস অঞ্চলে এদের মধ্যকার তুমুল লড়াই শুরু হয়।
ইং ফরাসী বাহিনীর প্রবেশ
নভেম্বরের ১৫ তারিখ সেখানে ইং-ফরাসী বাহিনী বসবরাস প্রণালীতে প্রবেশ করে।এদিকে ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী প্যামারস্টোনের প্রভাবে মন্ত্রীসভা রাশিয়ার বিরুদ্বে যুদ্ব করার ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ হন। কৃষ্ণ সাগরে রাশিয়া তুরস্কের একটি নৌযান সাইনোপ ধ্বংস করে দেওয়ার পরে নতুন করে সমস্যা সৃষ্টি হয় আর তখন ব্রিটিশরা রুশদের প্রতিহত করার ব্যাপারে বদ্ব পরিকর হয়ে উঠে। এরপরে ১৮৫৪ সালের জানুয়ারি মাসের ৪ তারিখ ইংরেজ-ফরাসী নৌবহর কৃষ্ণসাগরে প্রবেশ করে। ১৮৫৪ সালের মার্চ মাসে তুরস্ক,ব্রিটেন ও ফ্রান্সের মধ্যে একটি ত্রিপক্ষীয় চুক্তি সাধিত হয় যে, ফ্রান্স ও ব্রিটেন সর্বদা তুরস্কের অখণ্ডতা রক্ষার জন্য কাজ করে যাবে। এরপরে ঐ বছরের মার্চের ২৮ তারিখ ইংল্যান্ড ও ফ্রান্স সম্মিলতভাবে রাশিয়ার বিরুদ্বে যুদ্ব ঘোষণা করে।
রাশিয়ার দূর্বলতা
এই য্বদ্বের মধ্যে রাশিয়া সুবিধাজন স্থান দখল করে নিতে পারে নাই একেবারে প্রথম থেকেই। কারণ প্রথমত, ইউরোপের দুটি পরাশক্তি সম্মিলিতভাবে রাশিয়ার বিরুদ্বে অংশগ্রহণ করার জন্য রাশিয়ানরা সঠিকভাবে তাদের সেনাবাহিনীকে কাজে লাগাতে পারে নাই। আবার অন্যদিকে রাশিয়া এই যুদ্বে মিত্র হিসেবে অষ্ট্রিয়ার সাথে মিলে যুদ্ব করতে সক্ষম হ নাই।অষ্ট্রিয়া বরাবর নিরপেক্ষের ভূমিকা পালন করে। পরবর্তীতে অষ্ট্রিয়া তাদের স্বার্থ রক্ষার নিমিত্তে এই সিদ্বান্ত গ্রহণ করে যে, মোল্ডভা ও ওয়ালখিয়া এখন থেকে রুশ সেনার পরিবর্তে অষ্ট্রিয়ার বাহিনী অবস্থান করবে।
মিত্র বাহিনীর হামলা
কিন্তু এরপরেও মিত্র শক্তি এই সিদ্বান্ত গ্রহণ করল যে, ভবিষৎ যাতে করে রাশিয়া তুরস্কের বিরুদ্বে যুদ্ব না করে তাই তারা ক্রিমিয়া উপদ্বীপে অবস্থিত নৌবাহিনী ধ্বংস করে নতুনভাবে আক্রমণ করার পরিকল্পণা গ্রহণ করে। ১৮৫৪ সালের সেপ্টেম্বর মাসে প্রায় ৫০০০০ ব্রিটিশ ও ফরাসী সেনা ক্রিমিয়ায় অবরতণ করে। কারণ এই যুদ্বে যাদের বিরুদ্বেই লড়াই করবে তারাই তাদের স্বার্থের পরিপন্থী হিসেবে বিবেচিত হত।
সঙ্ঘর্ষ
এখানে বড় ধরনের কয়েকটি যুদ্ব সঙ্ঘটিত হয়েছিল। ১৮৫৪ সালের সেপ্টেম্বরের ২০ তারিখে আলমা নদীর তীরে মিত্রবাহিনী একটি অগ্রসরমান রুশবাহিনীকে পরাজিত করে। অক্টোবর মাসের মাঝ দিয়ে বিখ্যাত সিবাস্তপোল দুর্গের উপর গোলাবর্ষণ করলেও মিত্রবাহিনী সুবিধা করতে পারে নাই। এই মাসের শেষের দিকে ব্যালাক্লাভার যুদ্বে একটি ক্ষুদ্র ব্রিটিশ বাহিনী অপূর্ব শৌর্য ও সাহসের পরিচয় দিয়ে নভেম্বরের ৫ তারিখ ইংকারম্যানের যুদ্বে রুশ বাহিনী মিত্রবাহিনীর ব্যুহ ভেদ করার ব্যাপারে ব্যর্থ হয়। প্রবল শীত ও চরম অব্যবস্থাকর অবস্থার ফলে মিত্রবাহিনীর বহু সৈন্য মৃত্যু মুখে পতিত হয়। ফ্লোরেন্স নাইটেঙ্গেলের প্রচেষ্টায় অবস্থার কিছুটা পরিবর্তন হয়।
সিবাস্তক দূর্গ দখল করার পরেও মিত্রবাহিনী সর্বশক্তি দিয়ে রুশ বাহিনীকে পরাজিত করতে চাইলেও তা সম্ভবপর আর হয়ে উঠে নাই।
এরপরে অষ্ট্রিয়া এবং সুইডেন মিত্রপক্ষের পক্ষে যোগদান করে। আর এরমধ্যে দিয়ে রাশিয়ান বাহিনী তাদের সৈন্যবাহিনী বিভিন্ন জায়াগা হতে গুটিয়ে নিতে থাকে। এভাবে করে রাশিয়া এই যদ্বে শোচনীয়ভাবে পরাজয় বরণ করতে থাকে।
প্যারিস সম্মেলন
পরবর্তীতে ১৮৫৬ সালের ফেব্রুয়ারির ২৫ তারিখ এ প্যারিসে একটি সম্মেলন অনুষ্ঠিত হয় যা কিনা শান্তি সম্মেলন নামে পরিচিত ছিল। এখানে ফরাসি, ব্রিটেন, তুরস্ক ও রাশিয়ার প্রতিনিধিদের উপস্থিতিতে শান্তি চুক্তি স্থাপিত হয় আর রাশিয়া তার পরাজয় মেনে নেয়।
ফলাফল
১. নির্দিষ্ট অঞ্চলে ক্ষমতা খর্ব
প্যারিস চুক্তির মাধ্যমে যখন ক্রিমিয়ার যুদ্বের পরিসমাপ্তি ঘটেছিল তখন ব্রিটেন ও ফ্রান্স এই ব্যাপারে সম্মত হয় যে, কৃষ্ণসাগরীয় ও ককেশাসে রাশিয়ার ক্ষমতা খর্ব করা হবে।
২. ব্যর্থ রাষ্ট্রের প্রচেষ্টা
আজভ সাগর বেসামরিকরণ করা হয় আর এর দ্বারা ককেশাস অঞ্চলের মধ্যে রাশিয়া ও উসমানীয় সোমরাজয়ের মদ্যে সারকাসিয়া এবং মিংরেলীয়া নামে দুটি রাষ্ট্র প্রতিষ্ঠার ব্যাপারে কোন প্রতিনিধিদের সমর্থন না পাওয়ায় তা পরিত্যক্ত হয় আর এই সমাধানের কোন মীমাংসা আর হয় নাই।
৩. অষ্ট্রিয়ার ক্ষমতা খর্ব
অষ্ট্রিয়া প্রথম হতেই এই যদ্বে নিরপেক্ষের ভূমিকা পালন করতে চায় তাদের স্বার্থের দরুন। পরবর্তিতে যখন দেখা গেল যে, মিত্রবাহিনী একটি সুবিধাজনক অবস্থান সৃষ্টি করেছে তখন তারা মিত্রবাহিনীর পক্ষ অবলম্বণ করে যাতে মোল্ডাভা আর ওয়ালাখিয়ারে নিজেদের কর্তৃত্ব প্রতিষ্ঠা করার সুযোগ পায়। কিন্তু পরবর্তীতে তারা ইসমাইল দূর্গে নিজেদের সেনাদল ও দানিয়ুবে নৌবহর সত্যাপন করার পরিকল্পণা গ্রহণ করে। কিন্তু মিত্রশক্তি তাদেরকে বাঁধা প্রদান করে আর যার ফলে তারা এই সকল অঞ্চলে তাদের কর্তৃত্বকে প্রতিষ্ঠা করতে পারে নাই।
৪. উসমানীয় সম্রাজ্যে খৃষ্টানদের সুবিদা বৃদ্বি
যেহেতু ব্রিটিশ সেনারা ও তার মিত্রপক্ষের শক্তি তুরস্কের উসমানীয়দের ব্যপকভাবে সাহায্য প্রদান করেছিল তাই তখন তুরস্কের উসমানীয়রা মিত্রশক্তির চাপের মুখে তাদের দেশে খৃষ্টানদের সুযোগ সুবিধা প্রদান করার ব্যাপারে আরও বেশী আগ্রহী হয়ে উঠে। ১৮৫৬ সালে হাত ই হুমায়ন নামে একটি সঙ্ঘ প্রতিষ্ঠিত হয় যার দ্বারা অমুসলিম প্রজাদের সার্বিক উন্নয়নের জন্য কাজ করা হয়।
৫. চাঙ্গা অর্থনৈতিক অবস্থা
কৃষ্ণ সাগরের উপর থেকে যেহেতু সকল ধরনের যুদ্বাজাহাজের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয় তাই তাই এই অঞ্চলকে কেন্দ্র করে সামুদ্রিক বাণিজ্যিক জাহাজের মাধ্যমে এক অভূতপূর্ব সাফল্য নিয়ে আসে। এতে করে তুরস্ক অর্থনৈতিকভাবে ব্যপকভাবে সাফল্য লাভ করতে থাকে।
৬. মোল্ডভা ও ওয়ালাখিয়ার সায়ত্বশাসন
ক্রিমিয়ার যুদ্বের পরে মোল্ডভা ও ওয়ালখিয়ারের ব্যাপারে এই ধরনের সিদ্বান্ত গ্রহণ করা হয় যে, এরা এখন নিজস্ব সেনাবাহিনী গঠন করতে পারবে। আর তাদের শাসন কার্যক্রম স্বাধীনভাবে শাসন করতে পারবে। এই দুটি প্রদেশকে একটি অস্থায়ী পরিষদের মাধ্যমে শাসিত হবে বলে সিদ্বান্ত গ্রহণ করা হয়। ১৮৫৯ সালে আলেকজান্দার কুঁজা মোল্ডাভিয়ার শাসক হিসেবে নির্বাচিত হন এবং তাঁকে ওয়াকখিয়ার দিওয়ান শাসক হিসেবে গ্রহণ করে। 
৭. সার্বিয়ানদের ক্ষমতা বৃদ্বি
১৮৫৬সালের প্যারিস চুক্তির ফলে সার্বিয়া এদিন যে সকল সুযোগ সুবিধা ভোগ করছিল, তার নিশ্চয়তা ইউরোপের উপর অর্পিত হয়। এই শক্তিসমূহের সম্মতি ছাড়া উসমানীয়রা সার্বিয়ার আভ্যন্তরীন ব্যাপারে যেকোন ধরনের হস্তক্ষেপ করতে পারবে না বলে এই ধরনের চুক্তি সম্পাদিত হয়।
৮. ফ্রান্স-রুশ সম্পর্কোন্নয়ন
এই চুক্তি সাধিত হওয়ার পরে ফ্রান্স আর রাশিয়ার মধ্যকার সম্পর্কোন্নয় সাধিত হয়। কারণ রুশ এবং ফরাসি প্রতিনিধিগণ এই ব্যাপারে একমত পোষণ করে যে, মোল্ডভা ও ওয়ালখীয়ার প্রদেশ একত্রীকরণ হবে। আর এই কারণই ১৮৫৭ সালের সেপ্টেম্বর মাসে স্টাটাগার্ট এ জার ২য় আলেকজান্দার ও তৃতীয় নেপোলিয়ানের মাঝে সম্প্রীতির বৈঠক অনুষ্ঠিত হয়। যদিও ব্রিটিশ, অষ্ট্রিয়া এবং উসমানীয়রা এর বিরোধী ছিল।
৯. রুমানিয়ার জন্ম
প্রথম হতেই অস্ট্রিয়া,ব্রিটেন আর তুরস্ক মোল্ডভা এবং ওয়ালখিতারের একত্রীকরণের ব্যাপারে আপত্তি প্রকাশ করে আসছিল। কিন্তু ফ্রান্স আর রুশ প্রচেষ্টার ফলে তাদেরকে একত্রিত করা হয় এবং এর আলোকে এরা একত্রিত হয়েই রুমানিয়া রাষ্ট্র গঠনের ব্যাপারে সিদ্বান্ত গ্রহণ করে।
১০. বুলগেরিয়ানদের চিন্তা ধারা
যখন আলাদাভাবে রুমানিয়া রাষ্ট্রের উদ্ভব ঘটল এই ক্রিমিয়ার যুদ্বের পরে তখন বুলগেরীয় জাতির মধ্যে নতুন করে আলাদা রাষ্ট্র গঠনের মনোভাবে গড়ে উঠে এবং জাতীয়তাবাদ চিন্তাধারার বিকাশ তাদের মধ্যেও সাধিত হয়েছিল।
১১. উসমানীয় বিরোধী অবস্থা
ক্রিমিয়ার যুদ্বের সময় হতে সমগ্র অঞ্চলের লোকেরা এই বিষয়টি উপলব্দ্বি করতে থাকে যে, তুরস্ক সালানাত অনেকটা দূর্বল হয়ে পড়েছে তাই ভিতরের ও বাহিরের শক্তির লোকেরা এই বিষয়টি সহজে অনুধাবন করতে থাকে যে, এই সময়ে এখন তাদেরকে সঙ্ঘবদ্বভাবে লড়াইয়ের মাধ্যমে উসমানীয় সালানত হতে সব কিছু মুক্ত করতে হবে। আর তখন থেকেই সার্বিয়া মন্টিনিগ্রো একইভাবে গ্রীক সার্বিয়দের মাঝে চুক্তি হতে থাকল যে, কীভাবে করে তারা তাদের স্বকীয়তাবোধ সৃষ্টি করতে পারবে। এতে করে নতুনভাবে বিরোধী শক্তির উত্থান ঘটতে থাকে।
উপসংহার
পরিশেষে বলা যায় যে, উসমানীয়দের এই যুদ্বের দ্বারা সার্বভৌমত্ব রক্ষা পেলেও তা ভবিষৎ এর জন্য হুমকি হিসেবে কাজ করেছিল। তুরস্ক পর্যায়ক্রমে একের পর একেকটি অঞ্চল হারাতে থাকে। আর এমনিভাবে তুরস্ক একেবারে দূর্বল রাষ্ট্র হিসেবে পরিগণিত হতে থাকে। অন্যদিকে এই যুদ্বের দ্বারা ব্রিটেন,ফ্রান্স,অস্ট্রিয়া বিশেষভাবে উপকৃত হয়েছিল কারণ এর দ্বারা তাদের স্বার্থ খুব ভালমত হাসিল হয়েছিল। 

Sunday, 25 January 2015

বিসিএস ভালো আপনার হবেই।বিশ্বাস না হলে পড়ে দেখেন...

লেখাটি সম্পূর্ণ পড়বেন। নিচে শুধু বিষয়ভিত্তিক বই নয় সাথে দেওয়া আছে কোন বিষয়ে কি কি পড়বেন। প্রতি বিষয়ের বইয়ের তালিকার সাথে দেওয়া আছে পূর্ণাঙ্গ গাইডলাইন।

আমার মুখস্তবিদ্যা তেমন একটা ভালো না। আর জীবনে সিরিয়াসলি পড়াশুনাও তেমন একটা করি নাই। যদিও আমাদের জীবনে বিশ্ববিদ্যালয় এডমিশন টেস্টটাকেই আমরা সবচেয়ে বেশী টাফ মনে করে থাকি এবং আমিও তাই ভাবতাম। কিন্তু আমার মনে হয় এরচেয়ে লাইফে প্রতিযোগীতামূলক পরীক্ষা বিসিএস।

বিসিএস পরীক্ষা মোট ৩ ভাগে হয়ে থাকে। বিসিএস পরীক্ষা দেওয়ার জন্য বা যোগ্যতা অর্জনের জন্য প্রাক-বাছাই পরীক্ষা বা বিসিএস প্রিলিমিনারীতে অংশগ্রহণ করতে হয়। এইটা বিসিএস পরীক্ষার সবচেয়ে কঠিনতম ধাপ [আমার মনে হয়]। ২০০ টি অবজেকটিভ দাগাতে হবে ১২০ মিনিটে বা ২ ঘন্টায়।

প্রিলিতে পাস করলে লিখিত পরীক্ষায় মোটামুটি সবাই পাশ করেন কারণ ৫০% নম্বর পেলেই পাশ ধরা হয়। পূর্বের নিয়ম অনুসারে, লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হয় ৯০০ নম্বর লিখিত পরীক্ষায় আর টেকনিক্যাল ফিল্ডে দিলে বিষয় ভিত্তিক আরো দিতে হয় ২০০ নম্বরের পরীক্ষা। বাংলা ১ম + ২য় = ২০০ নম্বর; ইংরেজী ১ম + ২য় = ২০০ নম্বর; বাংলাদেশ বিষয়াবলী ১ম + ২য় পত্র = ২০০ নম্বর; আন্তর্জাতিক বিষয়াবলী ১০০ নম্বর; সাধারণ বিজ্ঞান ও প্রযুক্তি = ৫০ + ৫০ = ১০০ নম্বর এবং গাণিতিক যুক্তি ও মানসিক দক্ষতা = ৫০ + ৫০ = ১০০ নম্বর। আর যে যেই বিষয়ে টেকনিক্যাল ক্যাডারে পরীক্ষা দিবে তাদের জন্য সেই বিষয়ে দুই পত্রে ২০০ নম্বরের পরীক্ষা
নতুন নিয়মে অবশ্য বিসিএস এর বিজ্ঞপ্তি হলে সেখানেই বিস্তারিত উল্লেখ থাকবে মোট কত নম্বরের উপর লিখিত হবে, কোন কোন বিষয়ে কত নম্বরের পরীক্ষা দিতে হবে।

লিখিত পরীক্ষায় ৬৫% পেলে ক্যাডার নিশ্চিত। আর এরপর সবচেয়ে কঠিন ধাপ ভাইবা। কারণ প্রথম দুইধাপ পার হলেও ভাইবা তে অনেকেই বাদ পড়েন/ পড়েছেন।

যেসব ছোট ভাই ও বোনেরা আগে থেকেই বিসিএস চাকুরী করবে বলে ঠিক করেছে তাদের জন্য আমার লেখাটি কাজে লাগবে বলে আশাকরি। প্রিলিতে কিভাবে ভালো করা যাবে তা নিয়ে একটা গাইডলাইন। কাজে লাগবে আশাকরি। গাইড লাইনটি ফলো করলে হয়তো প্রথমবারেই এই প্রিলি বাধা পার হওয়া যাবে।


বিষয়ভিত্তিক আলাদা আলাদা গাইডলাইন দেওয়া আছে।

বিসিএস প্রিলির জন্য ইংরেজীতে যা যা পড়বেন

.

বিসিএস প্রিলিমিনারীতে বিজ্ঞান বিষয়ে যা যা পড়বেন


বিসিএস প্রিলিতে সাধারণ জ্ঞান [বাংলাদেশ বিষয়াবলীতে] যা যা পড়তে হবে

বিসিএস প্রিলিতে সাধারণ জ্ঞান [আন্তর্জাতিক বিষয়াবলী] অংশে যা যা পড়তে হবে

 

বিসিএস প্রিলিতে মানসিক দক্ষতায় যা যা পড়বেন


কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি


ভূগোলো, পরিবেশ ও দূর্যোগ ব্যবস্থাপনা



 নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন

সিলেবাসে পয়েন্ট করা হয়েছে যে - সুশাসন থাকলে সমাজে নৈতিকতা ও মূল্যবোধ বজায় থাকবে। আবার মূল্যবোধের মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠা সম্ভব। এজন্য নৈতিকতাকে শিক্ষার কারিকুলামে অন্তর্ভুক্ত করলে সেটা সুদূর ভবিষ্যতে সুশাসন প্রতিষ্ঠা করবে। এখানে কমনসেন্সের উপর থেকেই প্রশ্ন হবার সম্ভাবনা বেশী।

পড়ার কোনও শেষ নাই ... জানার কোনও শেষ নাই। উপরের বইগুলো বিসিএস প্রিলিতে ভালোভাবে চান্স পাবার জন্য যথেষ্ট সাহায্য করবে।

এরপরের লেখায় বিষয় ভিত্তিক ডিটেইল বিষয়াবলী উল্লেখ্য করে দিব ... কোন বিষয়ে কি পড়া উচিত।
ধন্যবাদ। 

ভূগোলো, পরিবেশ ও দূর্যোগ ব্যবস্থাপনা

সিলেবাসে নতুন করে উল্লেখ থাকলে এর আগে ভূগোল ও পরিবেশ বিষয়টি ছিল বিজ্ঞানের অধীনে। দূর্যোগ ব্যবস্থাপনাটি ছিল সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলীতে। যেহেতু নতুন সিলেবাসে এই সেগমেন্টটি আলাদা ভাবে উল্লেখ আছে তাই এর বিশ্লেষণের প্রয়োজন। এই সেগমেন্টে মোট ১০টি প্রশ্ন আসবে।
সবচেয়ে ভালো হয় এই বিষয়ক পূর্বে বিসিএস প্রিলি পরীক্ষা যে প্রশ্নগুলো এসেছে
নিম্নে উল্লেখ আছে ভূগোল, পরিবেশ ও দূর্যোগ ব্যবস্থাপনা সিলেবাসে কি কি আছে।
১) বাংলাদেশ ও আঞ্চলিক ভৌগোলিক অবস্থান, সীমানা, পারিবেশিক, আর্থ-সামাজিক ও ভূ-রাজনৈতিক গুরুত্বঃ
বাংলাদেশের ভৌগলিক অবস্থান, পৃথিবীর ভৌগোলিক অবস্থান, বাংলাদেশের সীমানা, পরিবেশিক প্রভাব, আর্থ-সামাজিক ও ভূ-রাজনৈতিক গুরুত্ব ইত্যাদি
২) আঞ্চলিক ভৌত পরিবেশ (ভূ-প্রাকৃতিক), সম্পদের বন্টন ও গুরুত্ব
পাহাড়-পর্বত, ভূ-প্রকৃতি, সমতল, কোথায় কোথায় ভূ-প্রাকৃতিক সম্পদ আছে, এর গুরুত্ব ইত্যাদি
৩) বাংলাদেশের পরিবেশ; প্রকৃতি ও সম্পদ, প্রধান চ্যালেঞ্জসমূহ
বাংলাদেশের পরিবেশ, কোন জেলায় কোন প্রাকৃতিক সম্পদ জন্মে, খনিজ পাওয়া যায় এসব।
৪) বাংলাদেশ ও বৈশ্বিক পরিবেশ পরিবর্তনঃ আবহাওয়া ও জলবায়ু নিয়ামকের সেক্টরভিত্তিক (অভিবাসন, কৃষি, শিল্প, মৎস্য ইত্যাদি) স্থানীয়, আঞ্চলিক ও বৈশ্বিক প্রভাব।
এই অংশে মূলত জলবায়ু পরিবর্তন, বিভিন্ন সম্মেলন, সম্মেলনে আলোচ্য সিদ্ধান্ত, আঞ্চলিক ও বৈশ্বিক জলবায়ুর প্রভাব, বিভিন্ন সেক্টরের উপর জলবায়ুর প্রভাব এসব।
৫) প্রাকৃতিক দূর্যোগ ও ব্যবস্থাপনাঃ দুর্যোগের ধরন, প্রকৃতি ও ব্যবস্থাপনা
এই অংশে পড়বেন বাংলাদেশে কি কি ধরনের দূর্যোগ হয়, কতসালে কোন কোন দূর্যোগে বাংলাদেশের হয়েছিল, দূর্যোগকে কিভাবে মোকাবেলা করা হয়েছে, সরকারি ভাবে কি কি ব্যবস্থাপনা করা হয়েছে, দুর্যোগের পিছনে কারণ ও দূর্যোগ মোকাবেলায় করণীয়, সর্তর্কীকরণ, ঘুর্ণিঝড়ের সংকেতসমূহের অর্থ, অতীতের ঝড়গুলোর নাম ও নামের অর্থ এইসব।

কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি


কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি সেগমেন্টে দুটিতেই ডিটেইল ভাবে বলে দেওয়া আছে কি কি পড়তে হবে। যেকোন গাইড বই নিয়ে এই টপিকগুলো পড়ে ফেলুন। বিষয়গুলো প্রাথমিক লেভেলে জানলেই হবে, খুব ডিটেইলে যাব্র প্রয়োজন নাই। পূর্বের বছরগুলোতে এই সেগমেন্টে আগর প্রশ্নগুলো রিভিউ করুন। কমন পড়বে ইনশাআল্লাহ। আর সমসাময়িক বিভিন্ন ব্যাংক, বীমা ও সরকারী প্রতিষ্ঠানে কম্পিউটার সংক্রান্ত বিষয়ে প্রশ্ন এসেছে সেই প্রশ্নগুল পড়লেও কমন পাবেন।
এছাড়া এই বিষয়ক নিচের বইগুলো দেখতে পারেন
১) বিসিএস অ্যাসুরেন্স ডাইজেস্ট
২) মাধ্যমিক কম্পিউটার বিজ্ঞান
৩) কারেন্ট অ্যাফেয়ার্স
৪) প্রফেসর’স এর জব সল্যুশন
আর সবশেষ ভরসা ইন্টারনেট। টপিক ওয়াইজ সার্চ দিলে আপনার চেয়ে বেশি আর কেউ জ্ঞানার্জন করতে পারবে না।

৩৮ তম বিসিএস এর রেজাল্ট

৩৮তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করেছে পিএসসি। বাংলাদেশ কর্মকমিশনের (পিএসসি) চেয়ারম্যান মোহাম্মদ সাদিক এ কথা নিশ্চিত করেন। ...